সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিং নেই তাঁর, নামও সিংহ নয়৷ হাফ টিকিটে হয়েছিলেন বলিউডের সওয়ার৷ আধো আলো ছায়াতে বাংলাতেও বুনেছিলেন সুরের মায়াজাল৷ মিষ্টি হাসির দুষ্টুমিতে ক্যামেরার সামনেও মন জয় করেছিলেন দর্শকের৷ আভাস কুমার গঙ্গোপাধ্যায়৷ এই নামে নয়, পৃথিবী তাঁকে চেনে কিশোর কুমার নামে৷ আজকের দিনেই জন্ম হয়েছিল কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় ও গৌরী দেবীর কনিষ্ঠ সন্তানের৷
সেলুলয়েডে শুরুটা দাদা অশোক কুমারের হাত ধরেই হয়েছিল৷ দাদা চেয়েছিলেন কিশোর অভিনেতা হোক৷ কিন্তু কে এল সায়গলের অনুরাগী কিশোরের স্বপ্ন ছিল সঙ্গীতশিল্পী হওয়ার৷ এদিকে সলিল চৌধুরী তো প্রথাগত শিক্ষা নেই শুনে কিছুতেই রাজি নন৷ কিশোরও নাছোড়বান্দা৷ সঙ্গীত পরিচালককে শুনিয়েই ছাড়লেন নিজের গান৷
ফল, যে গান হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়ার কথা ছিল, গাইলেন কিশোর৷ আর পিছনে ফিরে তাকাতে হয়নি গান পাগল লোকটাকে৷ বাংলা, হিন্দি মিলিয়ে অভিনয়ের ঝুলিতে রয়েছে আশিরও বেশি সিনেমা৷ গান? গুনতে যাওয়াটা বোকামিই হবে৷ শুধু একটাই কথা বলা যায়, সাতের দশকে যখন আর ডি বর্মনের সঙ্গে কিশোরের নাম যুক্ত হয় প্লেব্যাকের জগতে সংগীতের বিস্ফোরণ ঘটে৷ যার রেশ আজও সঙ্গীতপ্রেমীদের মনে ভাষা জোগায়৷
চলতি কা নাম গাড়ি৷ জীবনের শেষ দিন পর্যন্ত এটাই বিশ্বাস করে গিয়েছেন৷মুসাফির হয়ে এসেছিলেন৷ সুরের সমুদ্রে রেখে গিয়েছেন তাঁর অমূল্য রতনগুলি৷ স্মৃতির সম্পদেই জন্মদিনে আমাদের শ্রদ্ধা রইল অমর শিল্পীর জন্য৷
সর্বশেষ খবর
-
‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব
-
স্বরূপের গ্রেপ্তারির পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল কিং সাইজ বেড, রাশি রাশি সরকারি জলের বোতল
-
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণ, কোন পথে যান চলাচল?
-
দাঁড়িয়ে পুজো করছেন? বাস্তুর ভুলে রুষ্ট হতে পারেন ইষ্টদেবতা, জানুন শাস্ত্রের নিয়ম
-
মিথ্যা মামলায় ফাঁসানো, কাটমানির দাবি! বাগনানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের