সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু করনি সেনাতে রক্ষে নেই, বিজেপি দোসর৷ এবার পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে আসরে নামলেন বিজেপি নেতা অখিলেশ খাণ্ডেলওয়াল৷ যে কেউ বনশালিকে জুতো মারলে তাঁকে ১০,০০০ টাকা ইনাম দেওয়া হবে বলে ঘোষণা করলেন বিজেপি নেতা৷
বনশালির ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভে একজোট হিন্দুত্ববাদী সংগঠনগুলি
‘পদ্মাবতী’ ছবি নিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে৷ ক’দিন আগেই ছবির শুটিং চলাকালীন জয়পুরে হেনস্তার মুখে পড়েন পরিচালক৷ করনি সেনার দাবি, ছবিতে বিকৃত করা হয়েছে রানি পদ্মাবতীর চরিত্র৷ ইতিহাস বিকৃতির অভিযোগে সরব অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলিও৷ যদিও পরিচালক জানিয়েছেন৷ ছবিতে কোনওরকম তথ্য বিকৃতি হচ্ছে না৷ করনি সেনাকে এ ব্যাপারে আশ্বাসও দেওয়া হয়েছে৷ বলিপাড়ায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে৷ শিল্পী কলাকুশলীরা পরিচালকের পাশে দাঁড়িয়েই নিন্দা করেছেন হেনস্তার৷ তবে এবার ঘটনা মোড় নিল অন্যদিকে৷ কেননা এবার এই ঘটনায় নাম জড়াল শাসকদলেরও৷ মধ্যপ্রদেশের বিজেপি নেতা এতটাই ক্ষিপ্ত যে, তিনি জানিয়েছেন, কেউ বনশালিকে জুতো মারলে তাঁকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে৷ তাঁর দাবি, পরিচালক ইতিহাসকে খারাপভাবে দেখাচ্ছেন৷ তাই এ সময় চুপ করে বসে থাকার নয়৷ এ ধরনের পুরস্কার ঘোষণা করার জন্য তাঁর তাই কোনও অনুতাপ নেই বলেও সাফ জানিয়েছেন তিনি৷
‘হিন্দু সন্ত্রাস’ আর ‘মিথ’ নয়, বনশালি নিগ্রহে বিস্ফোরক অনুরাগ
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার