সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনতে পারছেন এই মডেল-অভিনেত্রীকে? ‘দেশি বয়েস’ ছবিতে খিলাড়ি নম্বর ওয়ান অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া একাধিক হিন্দি ছবির আইটেম নম্বরেও নজর কেড়েছেন। এবার নিশ্চয়ই চিন্তে পেরেছেন? ঠিকই ধরেছেন, ইনি ব্রুনা আবদুল্লা। বড়পর্দার হট অ্যান্ড সিজলিং মডেল এবার ব্রাজিলের সমুদ্র সৈকতের উষ্ণতা বাড়ালেন।

‘আই হেট লাভ স্টোরি’, ‘গ্র্যান্ড মাস্তি’র মতো ছবিতে অভিনয় করার সুবাদে তিনি এখন বেশ পরিচিত মুখ। তাঁর টোনড ফিগার দেখে বোঝার উপায় আছে যে তিরিশের কোটায় ঢুকে পড়েছেন? একেবারেই নয়।

জিম ও ব্যায়াম করে রীতিমতো ফিট ব্রুনা। বলিউডের ব্যস্ত শিডিউল থেকে বিরতি নিয়ে আপাতত নিজের দেশ ব্রাজিলে পরিবার ও বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছেন ব্রুনা। কাজে বিরতি নিলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানদের সঙ্গে কিন্তু যোগাযোগ রেখেই চলেছেন তিনি।

তাই তো ফুটবলের দেশে কীভাবে সময় কাটাচ্ছেন, তা গোপন রাখলেন না ভক্তদের কাছে। সমুদ্রসৈকতে বিকিনি পরিহিতা নানা পোজে ফ্যানদের মনের উত্তাপ যেন আরও বাড়িয়ে দিলেন।

আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দৌলতে ভক্তরাও ব্রাজিল ও ব্রাজিলীয় সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে পারলেন। আপনিও দেখে নিন ব্রুনার নানা মুহূর্তের ছবি।

সর্বশেষ খবর
-
হরমনপ্রীতের জোড়া গোল, স্বাধীনতা দিবসে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
-
‘এভাবেই ফাঁসিয়েছিলাম’, কোন মন্ত্রে কাঞ্চনকে কাবু করেছিলেন? ফাঁস করলেন শ্রীময়ী
-
সম্প্রীতির ভারত, স্বাধীনতা দিবসে ডোমকলের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন বেলুড়ের মহারাজের!
-
কয়েক ঘণ্টার মধ্যেই ফের জোরাল ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
-
রাত নামলেই চলত দেহব্যবসা! স্বাধীনতা দিবসে বসিরহাটের গেস্টহাউসে চলা কেলেঙ্কারির পর্দাফাঁস