Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

প্রেমিকাকে চুলের মুঠি ধরে মারধর, অভিযুক্ত অভিনেতা অারমান কোহলি

কিছুদিন আগেই সলমন খানের সঙ্গে কাজ করেছিলেন আরমান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ০৯:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ০৯:৩২

options
link
প্রেমিকাকে চুলের মুঠি ধরে মারধর, অভিযুক্ত অভিনেতা অারমান কোহলি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকাকে মারধর করার অভিযোগ উঠল বলিউড অভিনেতা অারমান কোহলির বিরুদ্ধে। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় দায়ের হয়েছে এফআইআর। অভিযোগ জানিয়েছেন অরমানের দীর্ঘদিনের প্রেমিকা নীরু রানধাওয়া। আহত হয়ে হাসপাতালে ভরতি তিনি। সেখান থেকেই অভিযোগ জানিয়েছেন বলে খবর।

[‘সঞ্জু’ ছবিতে যেন তাঁর দৃশ্য না থাকে, পরিচালককে ফোন মাধুরীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাবা রাজকুমার কোহলি বলিউডের নামকরা পরিচালক-প্রযোজক। সেই সূত্রে ছোটবেলা থেকেই অভিনয় জগতে রয়েছেন অরমান। শিশুশিল্পী হিসেবে একাধিক সিনেমায় কাজও করেছেন। পরে নায়ক হিসেবেও প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সেভাবে কোনওদিন বলিউডে নজর কাড়তে পারেননি। শেষমেশ ২০১৩ সালে ‘বিগ বস ৭’-এর প্রতিযোগী হিসেবে টেলিভিশনে নিজের পরিচিতি গড়ার চেষ্টা করেন। সেখানে কাজলের বোন তনিশার সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাতেও বিতর্কের সৃষ্টি হয়। ‘বিগ বস’-এরই আরেক প্রতিযোগী সোফিয়া হায়াত তাঁর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনেন। গ্রেপ্তার করা হয় অারমানকে। পরদিনই অবশ্য জামিনে ছাড়া পেয়ে যান তিনি। ২০১৩ সালে ২২ ডিসেম্বর তিনি বিগ বস থেকে বেরিয়ে যান। অল্প দিনেই তনিশার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় বলে খবর।

[যৌনতায় ভরপুর এবারের ‘বিগ বস’, নয়া চমক দেবেন সলমনও]

২০১৫ সালে ফ্যাশন স্টাইলিস্ট নীরু রানধাওয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আরমানের। দু’জনে একসঙ্গেই থাকতেন। সম্প্রতি সলমন খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু নীরুর অভিযোগ, আরমানের বদমেজাজের জন্য তাঁদের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। সম্প্রতি আরমান তাঁকে সিড়ি থেকে ঠেলে ফেলে দেন। তাঁর চুলের মুঠি ধরে বেদম প্রহার করেন। মাথা দেওয়ালে ঠুকে দেন। ঘটনায় মাথায় গুরুতর চোট পান নীরু। বর্তমানে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি তিনি। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ৩২৩, ৩২৬, ৫০৪ ও ৫০৬ ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত তাঁর গ্রেপ্তারির খবর মেলেনি।

[‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’-এর সেটে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন নায়িকা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.