সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ’ মানেই রহস্য-রোমাঞ্চের মায়াজাল৷ যা নিজের মতো করে সাজিয়েছিলেন মায়েস্ট্রো সত্যজিৎ রায়৷ নিজের গ্ল্যামার কোশেন্টকে সরিয়ে রেখে বাঙালির প্রিয় গোয়েন্দা হয়ে উঠেছিলেন মহানায়ক উত্তম কুমারও৷ সেই নস্টালজিয়া আজও অমলিন দর্শকদের মননে৷
ফ্যাক্ট ও ফিকশনের এই মিথকে এবার নিজের মতো করে সাজিয়ে পর্দায় আনতে চলেছেন পরিচালক অঞ্জন দত্ত৷ এবারে ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’র প্রথম ঝলকে বেশ অ্যাংরি অবতারে দেখা যাচ্ছে যিশু সেনগুপ্তকে৷ সঙ্গী অজিত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়ই এবারে ব্যোমকেশের সূত্রধর৷
সাহিত্যের পটভূমিকায় মেলবন্ধন ঘটেছিল বাংলা সিনেমার দুই মহিরুহর৷ নস্টালজিয়ার সেই পথে না হেঁটে, ব্যতিক্রমী হওয়ার চেষ্টা করেছেন পরিচালক৷ নতুনত্বের ভাল-মন্দের বিচার তোলা রইল দর্শকদের জন্য৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১