সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের থ্রিলারের জাল বুনছেন পরিচালক অভিরূপ ঘোষ। এবার তিন কাহিনিকে এক সিনেমায় দর্শকদের সামনে পরিবেশন করতে চলেছেন তিনি। ছবিতে রয়েছেন একঝাঁক তারকা। রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, সায়নী ঘোষ, পৌলমী দাস ও জিনা তরফদার। খবর আগেই মিলেছিল। এতদিনে ছবির চরিত্রদের লুক প্রকাশ্যে এল।
[আম্বানির পার্টিতে পোশাক বিভ্রাটের শিকার পরিণীতি, বাঁচালেন সিদ্ধার্থ]
থ্রিলার নিয়ে এর আগেও এসেছিলেন অভিরূপ। ‘কে: সিক্রেট আই’ তাঁর প্রথম সিনেমা। এবার তিনটি আলাদা কাহিনিকে এক সুতোয় গেঁথেছেন পরিচালক। প্রথম গল্পে দেখা যাবে বিশ্বনাথ ও প্রিয়াঙ্কাকে। সে কাহিনি এক ঝড়ের রাতের। ভয়ঙ্কর সেই রাতে জেল থেকে পালিয়ে যায় সিরিয়াল কিলার সাইকো সান্যাল। এদিকে আবার রেস্তরাঁয় আটকে পড়ে সায়নী নামের একটি মেয়ে। যেখানে আশ্রয় নেয় এক আগন্তুক। কে সেই আগন্তুক? সিরিয়াল কিলারই বা কোথায় গেল?

এই প্রশ্নের আবহেই শুরু দ্বিতীয় গল্প। যেখানে রয়েছেন রুদ্রনীল ও সৌমান। ভাল জীবনের তাগিদে ঝন্টুর গাড়ি চুরির গ্যাংয়ের সঙ্গে মিশে যায় অর্জুন। কিন্তু শর্টকাটে টাকা রোজগারের অনেক শত্রু রয়েছে। এই শত্রুদের মোকাবিলা কি করতে পারবে অর্জুন?

সবশেষে আসে সৈকতের গল্প। যেখানে রয়েছেন কাঞ্চন ও সায়নী। জুয়া-আসক্ত সৈকত কি পারবে জীবনের খেলায় বাজিমাত করতে? এই সব প্রশ্নের উত্তর মিলবে ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এ।

অভিরূপ ছাড়াও চিত্রনাট্য লিখেছেন ইন্দ্রনীল সান্যাল, আব্দুল বশিত। প্রযোজনায় এসবি মনতাজ আর্ট হাউস ও ট্রু কলিং মিডিয়া। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে অঙ্কিত সেনগুপ্ত। জুন মাসেই শেষ হয়েছে ছবির শুটিং। এবার অপেক্ষা বড়পর্দায় আসার।
[পরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বিপাকে অভিনেত্রী কিম শর্মা]
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল