প্রিয় তারকাকে কাছে পেয়ে একটা ছবি তুলতে কার না মন চায়! ভক্তের আবদার হাসিমুখে মেটান বিনোদুনিয়ার সেলেবরাও। কিছুক্ষেত্রে অবশ্য ব্যতিক্রমও থাকে। এবার সেই ব্যতিক্রমীর তালিকায় ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। এক খুদে ভক্তের সামান্য একটা সেলফি আবদার মেটালেন না শত্রুঘ্ন কন্যা। পরিবর্তে নিজের গাড়িতে উঠে সটাং প্রস্থান করলেন সোনাক্ষী। ছোট্ট অনুরাগীর সামান্য আবদার না মিটিয়ে এতটা নিষ্ঠুর অভিনেত্রী!
সেলেব পাপারাজ্জিদের ক্যামেরবন্দি সেই মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই খুদে ভক্তের জন্য দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকরা। ঘটনাটি ঠিক কী ঘটেছিল? গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তেই সোনাক্ষীর চারপাশে ভিড় জমান ভক্তরা। যা দেখে অভিনেত্রীর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ক্যামেরার ফ্ল্যাশ ব্লাবের ঝলকানির মাঝেই এক খুদে ভক্তের ফোন নিয়ে ছোটাছুটি। প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়েই একটা সেলফির জন্য আবদার করে।
আরও পড়ুন:

অনেক আশা নিয়ে সোনাক্ষী পর্যন্ত পৌঁছালেও শেষ পর্যন্ত শূন্য হাতেই ফিরতে হল তাকে। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট, উপস্থিত পাপারাজ্জিসহ আরও অনেকেই সুর চড়িয়ে তাকে সেখান থেকে সরে যেতে বলছেন। তবুও হাল ছাড়েনি। সেসময় সোনাক্ষী সকলকে শান্তভাবে পরিস্থিতি সামলানোর কথা বললেও ভক্তের সেলফি আবদারটা রাখলেন না। গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দেন।

ফলস্বরুপ একরাশ নিরাশা আর হতাশা নিয়েই ফিরে আসে সোনাক্ষীর সেই খুদে ভক্ত। দিনকয়েক আগে নৈশভোজ সেরে বেরনোর সময় রেস্তরাঁর বাইরে উপস্থিত পাপারাজ্জিরা তাঁদের ঘিরে ধরে ছবি ও ভিডিও তুলতে শুরু করেন। এই ঘটনায় অত্যন্ত বিরক্ত হন সোনাক্ষী। প্রথম কয়েক সেকেণ্ড হাসিমুখে তাকালেও মুহূর্তে ধৈর্যচ্যুতি ঘটে।
করজোড়ে বলে ওঠেন, ‘ব্যাস, গাইজ। থ্যাঙ্ক ইউ। গুড নাইট!’ যার বাংলা তর্জমা করলে হয়, ‘অনেক হয়েছে। ধন্যবাদ, শুভরাত্রি।’ এরপরও ছবি ভিডিও তোলা থেকে বিরত হননি প্যাপেরা। এবার খানিকটা সুর চড়িয়ে সোনাক্ষীর সংযোজন, “গাইজ হো গ্যায়া। হো গ্যায়া। ব্যাস। থ্যাঙ্ক ইউ।” অর্থাৎ, ‘এবার হয়ে গিয়েছে। ধন্যবাদ।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘গোকুলে’ বেড়েই ফ্রান্স বধ! বিশ্বকাপে টিকে থাকার যুদ্ধে এমবাপেদের মাথাব্যথা ভূমিপুত্ররাই
-
হোয়াটসঅ্যাপেই বানিয়ে নিন আয়ুষ্মান ভারত কার্ড! লাগবে মোটে ৫ মিনিট, রইল পদ্ধতি
-
রাজ্যে বিনিয়োগের জোয়ার! আদানি, টোডির পর এবার শুভেন্দু-সাক্ষাতে সঞ্জীব গোয়েঙ্কা
-
স্যালাইন কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যালে স্বাস্থ্যদপ্তরের টিম, দ্রুত রিপোর্ট তলব স্বাস্থ্যমন্ত্রীর
-
জাকার্তার মন্দিরের শিবমূর্তিতে লুকিয়ে হাজার বছরের ইতিহাস, ঘুরে এলেন মোদি, যাবেন নাকি?