Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
Huma Qureshi

বর্ষার ইলিশ আর বাঙালি পদের প্রশংসা, কলকাতা কানেকশন নিয়ে আবেগতাড়িত হুমা

ছুটির দিনে হল ভিজিটে হাউসফুল অডিয়েন্স দেখে মন খুশি হয়ে গিয়েছেন হুমা কুরেশি। কলকাতায় এসে একান্ত সাক্ষাৎকারে আর কী বললেন অভিনেত্রী?

Advertisement
পূর্বাশা দাস
পূর্বাশা দাস

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৬:৪৮

link
পূর্বাশা দাস
পূর্বাশা দাস

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৬:৪৮

options
link
বর্ষার ইলিশ আর বাঙালি পদের প্রশংসা, কলকাতা কানেকশন নিয়ে আবেগতাড়িত হুমা zoom
কলকাতায় নিজের সিনেমার হল ভিজিটে এসে কী বললেন হুমা? ছবি: কৌশিক দত্ত।

কলকাতায় হল ভিজিটে দর্শকের সরাসরি প্রতিক্রিয়া কতটা উদ্বুদ্ধ করল?

ভীষণ ভালো সাড়া পেয়েছি। এখানকার দর্শক সিনেমাপ্রেমী এবং সিনেমা সম্পর্কে শিক্ষিত। এইরকম দর্শককে সামনে থেকে দেখা এবং তাদের প্রতিক্রিয়া জেনে যে অনুভূতি হয়, ভাষায় প্রকাশ করা যাবে না। ছুটির দিনে হল ভিজিটে হাউসফুল অডিয়েন্স দেখে মন খুশি হয়ে গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কলকাতা কানেকশন কতটা গভীর?

আমার কলকাতা শুনলেই মনে হয়, ভালো খাবার। ভালো সিনেমা এবং সাহিত্য। বাঙালি খাবারের মধ্যে আলুপোস্ত, বেগুনভাজা এবং মাছের পদ ভালো লাগে। বর্ষার মরশুমে ইলিশের কথা বলতেই হয়। ইলিশ আমার খুব প্রিয়।

Huma Qureshi Reveals Why Kolkata Is Special, Discusses Baby Do Die Do and Future Bengali Projects
শহরে হুমা, ছবি: কৌশিক দত্ত।

‘বেবি ডু ডাই ডু’ সিনেমায় একজন মূক ও বধির কিলারের চরিত্রে, কতটা চ্যালেঞ্জ ছিল?

প্রচুর চ্যালেঞ্জ ছিল। সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে। চোখের ভাষা দিয়ে অভিনয় করতে হয়েছে। এর আগে সংলাপের মাধ্যমে অভিনয় এবং আমার শরীরীভাষা ফুটিয়ে তুলেছি। কিন্তু এখানে সেই সুযোগ ছিল না। এটা আমার জীবনের মোস্ট চ্যালেঞ্জিং চরিত্রের মধ্যে একটি।

এর আগে আপনাকে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘মহারানি’-তে বলিষ্ঠ চরিত্রে দেখা গিয়েছে। গতানুগতিক চরিত্রের বাইরে ছকভাঙা চরিত্রই পছন্দ?

আমি সবসময় ডিফারেন্ট ক্যারেক্টার করতে চাই। পর্দায় একই ধরনের চরিত্রের বদলে বারে বারে অন্য ধারার চরিত্রে ফিরে আসতে চাই। এই কারণেই ‘বেবি ডু ডাই ডু’ আমার কাছে এতটা স্পেশাল।

Huma Qureshi Talks Kolkata Connection, Monsoon Hilsa, Baby Do Die Do and Bollywood
কলকাতায় ভাইয়ের সঙ্গে হুমা কুরেশি, ছবি: কৌশিক দত্ত

বক্স অফিস কালেকশনের হিসেবে বলিউডি নারীকেন্দ্রিক ছবি ভালো ব্যবসা করতে পারছে না। এর কারণ কী মনে হয়?

না, এরকম কোনও কারণ নেই। দু’-তিন দিনে ছবি হিট হবে না ফ্লপ সেটা নির্ধারণ করা যায় না। এটা খুব অস্বাস্থ্যকর ট্রেন্ড। ছবি বানাতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম থাকে। কোনও ছবিকে শুধুমাত্র ৭২ ঘণ্টার মধ্যে সফল বা অসফল তকমা দেওয়া যায় না। আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সবকিছুর জন্য আমাদের সময় দেওয়া উচিত।

অ্যাকশন মুভির পাশাপাশি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’-র মতো প্রেমের ছবিও ভালো ব্যবসা করছে। এ বিষয়ে আপনার কী মত?

আমি খুব খুশি। অথেন্টিক স্টোরি টেলিং থাকলে দর্শক সেই ছবি পছন্দ করবেই। এই ছবিটি তৃতীয়-চতুর্থ সপ্তাহে এসে ভালো ব্যবসা করেছে। আশা করছি আমার ছবিও সেই পর্যায়ে পৌঁছলে ভালো ব্যবসা করবে।

Huma Qureshi on Kolkata, Hilsa, Baby Do Die Do and Her Dream of Working in Bengali Films
হল ভিজিটে হুমা

বাংলা ছবিতে কাজের পরিকল্পনা আছে?
কেন নয়, অবশ্যই ইচ্ছে আছে। তবে তার আগে আমার আগামী ছবিগুলো নিয়ে দেখা
হবে। ‘টক্সিক’ আসছে। পাইপ লাইনে ‘গুলাবি’ রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.