সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজায় চটেছেন অভিনেত্রী সোনম কাপুর। হঠাৎ কে রাগিয়ে দিল নায়িকাকে? সোনমের টুইটার ফিড বলছে, ব্রিটিশ এয়ারওয়েজের উপর বেজায় চটেছেন। কারণ, এক মাসে তিনবার ব্রিটিশ এয়ারওয়েজে যাত্রা করেছেন সোনম। তার মধ্যে দু’বার সোনমের ব্যাগ হারিয়েছে ওই বিমান সংস্থা।
টুইটারে তাই সোনম লিখেছেন, “একমাসে তিন বারের মধ্যে দু’বারই ব্যাগ হারাল। কোনও দায়িত্ব নেই ব্রিটিশ এয়ারওয়েজের। আর কোনও দিনও এই এয়ারলাইন্সে সফর করব না।”
This is the third time ive traveled @British_Airways this month and the second time they’ve lost my bags. I think I’ve learnt my lesson. I’m never flying @British_Airways again.
— Sonam K Ahuja (@sonamakapoor) January 9, 2020
[ আরও পড়ুন: ‘কভি ইদ কভি দিওয়ালি’, সম্প্রীতির বার্তা দিতেই নতুন ছবির ঘোষণা সলমনের! ]
এই টুইটের পর ক্ষমা চেয়ে ব্রিটিশ এয়ারওয়েজ একটি টুইট করেছেন। টুইটে লিখেছে, “যা হয়েছে, সেটা অভিপ্রেত নয় কখনওই। আমরা ক্ষমাপ্রার্থী। তবে ব্যাগ হারানোর আবেদনপত্র জমা পড়ে গেলে সব সময় মতো হবে।”
We’re sorry to hear about the delay to your luggage, Sonam. Have you been provided with a tracking reference when informed at the airport? Cody
— British Airways (@British_Airways) January 9, 2020
সোনম তার পর জানিয়েছেন, সমস্ত দরখাস্ত করা হয়েছে বিমানবন্দরে। এখানেই শেষ নয়। সেই টুইটার ফিডের মধ্যেই এক নেটিজেন লিখেছেন, “যেটা আমাদের কাছে স্বপ্ন, এই অভিনেত্রীদের কাছে সেটাই বিলাসিতা।” তার পর আরও রেগে যান সোনম কাপুর। সেখানে তিনি লিখেছেন, “আপনি পাগল নাকি? আমরা বিলাসিতা করতে পারি, কারণ, আমাদের বাবারা সময়মতো পরিশ্রমটা করেছিলেন।”
[ আরও পড়ুন: ইতিহাস বিকৃতি ও দুর্বল চিত্রনাট্যের শিকার ‘তানহাজি’, সইফের অভিনয়ই একমাত্র প্রাপ্তি ]
শেষবার সোনমকে দেখা গিয়েছিল ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। যদিও বক্স অফিসে বিশেষ সাফল্যের মুখ দেখতে পারেনি সোনম অভিনীত এই ছবি। এবার তাঁকে ‘ব্লাইন্ড’-এর হিন্দি রিমেক দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন সুজয়ের ঘনিষ্ঠ বন্ধু সোম মাখিজা। এক্ষেত্রে ক্রিয়েটিভ প্রোডিউসারের ভূমিকায় রয়েছেন খ্যাতনামা এই বলিউড পরিচালক। মহিলা কেন্দ্রিক ছবি। একটি মহিলার জীবনকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। আর সেই চরিত্রেই দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক