সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার জন্মদিনেই বড় ঘোষণা করলেন আমির খান। যে ছবির জন্য অনুরাগীরা এতদিন ধরে হন্যে হয়ে বসেছিলেন, সেই ছবিই হয়তো এবার তৈরি হতে চলেছে। আর তার ইঙ্গিত দিলেন আমির নিজেই।
গপ্পোটা হল, বলিউডে বহুদিন ধরেই জল্পনা চলছিল, তিন খান অর্থাৎ আমির, শাহরুখ ও সলমনকে নিয়ে একটি ছবি তৈরি করার। কিন্তু কোনও পরিচালকই সাহস করছিল না এই ছবি বানানোর। অবশেষে সেই সাহসটাই দেখাতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ফেসবুক লাইভে এসে আমির জানিয়ে দিলেন, তিন খান একসঙ্গে ছবিতে অভিনয় করবেন। আর সেই ছবি তৈরি করবেন আমির নিজেই। আমির জানিয়েছেন, আগামী বছরেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হবে। এমনকী, আমির ইঙ্গিত দিয়েছেন, এই ছবি হবে একেবারেই অ্যাকশনে ভরপুর।
[আরও পড়ুন:‘দেব মিথ্যেবাদী, কাটমানির সাংসদ’, প্রচারে বেরিয়ে নজিরবিহীন আক্রমণে হিরণ]
গত বছরের শেষে সলমনের গ্য়ালাক্সি অ্য়াপার্টমেন্টে রাতভোর জমিয়ে পার্টি করেছিলেন বলিউডের তিন খানজাদা সলমন, আমির ও শাহরুখ।
এই পার্টির নেপথ্য়ে ছিল বিশাল এক কারণ। এই তিন খান নাকি একসঙ্গে ছবি তৈরি করতে চলেছেন। সেদিন থেকেই প্ল্যানিং শুরু। শুধু তাই নয়, যেহেতু এই তিন খানই অভিনয়ের পাশাপাশি সিনেমা তৈরিতে টাকা ঢালেন, সেহেতু বড়সড় এক প্রোজেক্ট করার কথাও ভাবছেন। কিন্তু তিন খান যে কোনও মতলবেই এক হয়েছেন তাতে কোনও সন্দেহ নেই। সেই গোপন কথাই এবার ফাঁস করলেন আমির।
[আরও পড়ুন: তর্ক হবে বলে পোডিয়াম, আসলেন না বিজেপির কেউ, ‘হাটে হাঁড়ি ভেঙেছি’, দাবি অভিষেকের]
সর্বশেষ খবর
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট
-
‘শিল্পে ভরিয়ে দেব, ফিরে আসুন’, পুরুলিয়া থেকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর
-
ভরা বর্ষায় মাখন মেখে হোলি! দেশের এই পাহাড়ি গ্রাম কেন মাতে এমন উৎসবে?
-
বীর্যপাতে সমস্যা, অথচ যৌনজীবন স্বাভাবিক! সন্তানধারণে কী প্রভাব পড়ে?
-
বিজেপির আইটি সেল থেকে ছাঁটাই অমিত মালব্য, সোশাল মিডিয়া সামলাবেন রসায়নের অধ্যাপক