Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Aamir Khan

ক্রমেই বাড়ছে বয়কট রব! ড্যামেজ কন্ট্রোল করতে ‘তেরঙ্গা ওড়ালেন’ আমির খান

তুরস্কে শুটিং, দেরিতে অপারেশন সিঁদুরের জয়গান, 'গল্প চুরি', একাধিক কারণে বিতর্কের শিরোনামে আমির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৫, ১০:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৫, ১০:৪৫

options
link
ক্রমেই বাড়ছে বয়কট রব! ড্যামেজ কন্ট্রোল করতে ‘তেরঙ্গা ওড়ালেন’ আমির খান zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সিতারে জমিন পর’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের শিরোনামে আমির খান। যে অভিনেতার ‘সুপারহিট প্রত্যাবর্তনের’ অপেক্ষায় আশায় বুক বেঁধেছিল অনুরাগীকুল, এবার তাঁর সিনেমা মুক্তির আগেই বেঁকে বসেছে নেটপাড়ার একাংশ! কারও কাছে ভারত-পাক সংঘাতের আবহে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তুরস্কে লাল সিং চাড্ডার শুটিং। আবার কারও ক্ষোভ দেরিতে অপারেশন সিঁদুরের জয়গান করা নিয়ে। কারণ ‘সিতারে জমিন পর’ ছবির ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টা আগে দেশের সেনাবাহিনী, প্রধানমন্ত্রীকে একযোগে স্যালুট করেছিলেন আমির। অনেকের কাছেই, এই জয়গান ‘দেখনদারি’ মনে হয়েছে। আবার কারও অভিযোগ, ‘সিতারে জমিন পর’ ছবিটির গল্প হলিউড সিনেমা ‘চ্যাম্পিয়ন’ থেকে চুরি করা। এই মুহূর্তে একাধিক কারণে বিতর্কের শিরোনামে আমির খান।

দেশে ক্রমেই আমির খানের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। তার প্রমাণ নেটপাড়ায় ভাইরাল হওয়া একাধিক বয়কট পোস্ট। বলাই বাহুল্য, ‘সিতারে জমিন পর’ রিলিজের আগেই মহাবিপাকে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। একেই বছর খানেক ধরে তাঁর ফিল্মি কেরিয়ারে ফ্লপের পাহাড়। দঙ্গল-এর পর তাঁর আর কোনও ছবি সেভাবে ব্যবসা দিতে পারেনি। মুখ থুবড়ে পড়েছে ‘ঠাগস অফ হিন্দোস্তান’, ‘লাল সিং চাড্ডা’। প্রত্যাশা ছিল, মিস্টার পারফেকশনিস্ট হয়তো ‘সিতারে জমিন পর’ দিয়েই বক্স অফিসে প্রত্যাবর্তন করবেন। তবে মুক্তির আগে যেভাবে বয়কট রবের মুখে পড়তে হচ্ছে তাঁকে, এতে আমিরের কামব্যাক নিয়ে যথেষ্ট সন্দিহান ভক্তরা। বিপাকে পড়ে এবার ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নেমেছে আমির খানের টিম। তাঁর প্রযোজনা সংস্থার সমস্ত সোশাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বদলে ফেলা হয়েছে। প্রোডাকশনের লোগোর বদলে জ্বলজ্বল করছে ভারতের পতাকা। তাহলে কি, এই ক্ষোভের আবহ থেকে বাঁচতে শেষমেশ তেরঙ্গার আশ্রয় নিলেন আমির? সেই প্রশ্নও উঠেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে ‘সিতারে জমিন পর’ সিনেমার পয়লা ঝলক দেখেই রে-রে করে উঠেছেন সিনেপোকারা! এই ছবি নাকি হলিউড সিনেমা ‘চ্যাম্পিয়ন’-এর থেকে হুবহু টোকা। যে ছবিটি আবার স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিয়নিস’-এর অনুকরণে তৈরি হয়েছিল। আমিরের ট্রেলার দেখেই সাযুজ্য খুঁজে পেয়েছে নেটপাড়া। সেই প্রেক্ষিতেই ‘সিতারে জমিন পর’-এর বিরুদ্ধে ‘বয়কট’ ট্রেন্ডিংয়ের পর এবার গল্প চুরির অভিযোগে বিদ্ধ আমির খান। ‘লাপাতা লেডিজ’-এর পর ‘সিতারে জমিন পর’ নিয়েও কাঠগড়ায় ‘মিস্টার পারফেকশনিস্ট’। প্রশ্ন উঠেছে, কেরিয়ারে হিটের খরায় কি কোনও মৌলিক গল্পই জুটছে না আমিরের কপালে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.