Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Sitaare Zameen Par

অবশেষে ধনুর্ভঙ্গ পণ ভাঙলেন আমির, ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সিতারে জমিন পর’

স্বাভাবিকভাবেই বড়পর্দায় মুক্তির পর এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সেই অপেক্ষাতেই ছিলেন সকলে। কিন্তু সেই আশায় ওই সময় জল ঢালেন খোদ আমির। তিনি জানিয়েছিলেন, সিনেমা হলের স্বার্থ রক্ষার্থে তিনি তাঁর ছবি ওটিটিতে মুক্তি দেবেন ন। তাতে খানিক সিনেপ্রেমীদের বিরাগভাজন হয়েছিলেন আমির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৬:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৬:৫১

options
link
অবশেষে ধনুর্ভঙ্গ পণ ভাঙলেন আমির, ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সিতারে জমিন পর’ zoom
'সিতারে জমিন পর' ছবির পোস্টার, ছবি: সোশাল মিডিয়া।
Advertisement

গত বছর জুন মাসে মুক্তি পেয়েছিল বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছবি ‘সিতারে জমিন পর’। মুক্তির পর বক্সঅফিসে বেশ ভালোফল করেছিল আমিরের এই ছবি। দর্শক ভালোবাসায় ভরিয়েছিলেন তাঁর ‘সিতারে জমিন পর’কে। স্বাভাবিকভাবেই বড়পর্দায় মুক্তির পর এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সেই অপেক্ষাতেই ছিলেন সকলে। কিন্তু সেই আশায় ওই সময় জল ঢালেন খোদ আমির। তিনি জানিয়েছিলেন, সিনেমা হলের স্বার্থ রক্ষার্থে তিনি তাঁর ছবি ওটিটিতে মুক্তি দেবেন ন। তাতে খানিক সিনেপ্রেমীদের বিরাগভাজন হয়েছিলেন আমির। যদিও গত আগস্টে পে পার ভিউতে ইউটিউবে ‘সিতারে জমিন পর’ মুক্তি দিয়েছিলেন তিনি। কিন্তু এবার বলা যায় ধনুকভাঙা পণ ভাঙলেন আমির। অবশেষে ওটিটির পর্দায় মুক্তি পাচ্ছে ‘সিতারে জমিন পর’।

কবে কোথায় শুরু হবে এই ছবির স্ট্রিমিং? ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভে দেখা যাবে এবার আমিরের ছবি। বড় পর্দায় মুক্তির প্রায় আট মাস পর এই ছবি মুক্তি পেতে চলেছে ওটিটির পর্দায়। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ইতিমধ্যেই এ খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন আমির নিজে। যদিও এখনও অবধি সঠিকভাবে দিনক্ষণ কিছুই জানানো হয়নি। বলে রাখা ভালো, সূত্রের খবর অনুযায়ী এর আগে ১২০ কোটি টাকার বিনিময়ে এই ছবির স্বত্ত্ব নাকি আমাজন প্রাইম কিনতে চেয়েছিল। তবে তাতে নাকি রাজি হননি আমির। ফের চাঙ্গা হবে বি-টাউন, এই আশায় প্রেক্ষাগৃহে মুক্তি দেন নিজের ছবি। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ওটিটিতে মুক্তি পাচ্ছে এই ছবি।

Advertisement
Aamir Khan’s Sitaare Zameen Par finally heads to OTT
আমিরের ‘সিতারে জমিন পর’ ছবির গোটা টিম, ছবি: সোশাল মিডিয়া।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ছবি ‘তারে জমিন পর’। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। যা দেখে সমালোচকরারও আমিরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তখন থেকেই আমির প্ল্যান করেছিলেন ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল তৈরি করবেন। যেমন ভাবনা, তেমনি কাজ। গত জুনে মুক্তি পায় তাঁর ছবি। ৮০ কোটি টাকা বাজেটের এই ছবি মাত্র চার দিনেই বিশ্বব্যাপী বক্সঅফিস কালেকশন পেরিয়েছিল ১০০ কোটি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমিরের ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল এই স্পোর্টস ড্রামা। ছবিতে আমিরকে দেখা গিয়েছিল একজন বাস্কেটবল কোচ হিসাবে। ছবিতে আমিরের পাশাপাশি রয়েছেন জেনেলিয়া ডিসুজাও। এছাড়াও এই ছবিতে অভিষেক ঘটে দশজন বিশেষভাবে সক্ষম অভিনেতা ও অভিনেত্রীর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.