সাল ২০২৫, ভারতীয় সংস্কৃতিতে সঙ্গী করে কানের লাল গালিচায় সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন রাই সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। কান ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে পোশাকে গীতার শ্লোক নিয়ে বিশ্বমঞ্চে শোরগোল ফেলে দিয়েছিলেন। পশ্চিমী বিনোদুনিয়ার পাপারাজ্জিরাও প্রাক্তন বিশ্বসুন্দরীর সৌন্দর্য আর ভাবনায় একেবারে মন্ত্রমুগ্ধ। গৌরব গুপ্তার ডিজাইন করা খাঁটি বেনারসি ম্যাটেরিয়ালের চাদরে লেখা গীতার শ্লোক- ‘কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোহস্ত্বকর্মণি।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘কর্মের উপরই তোমার অধিকার, ফলে নয়। কর্মফলকে নিজের উদ্দেশ্য করো না।’ বছর ঘুরতেই কানের মঞ্চে সেই চেনা ছবি। তবে, এবার বচ্চন বধূর পরবর্তে দেশীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করলেন বৃন্দাবনের আরতি খেতরপাল।
দেশপ্রেম শুধু মননেই নয়, পোশাকের আভিজাত্যেও ফুটে উঠেছে কৃষ্ণপ্রেম। পোশাকশিল্পী সুলক্ষণা মঙ্গার তৈরি বিশেষ বৃন্দাবন থিমের একটি লেহেঙ্গায় কানের মঞ্চে এক অভিনব আত্মপ্রকাশ আরতির। হাতে থাকা জপের ব্যাগ যেখানে দৃশ্যমান ভগবান শ্রীকৃষ্ণের মুখ। হাতে ছিল পবিত্র ধর্গ্রমন্থ ‘ভগবদ্গীতা’র একটি ছোট কপি, দোসর তুলসী কণ্ঠী মালা। কানের লুককে সম্পূর্ণ করেছে আরতির নজরকাড়া ব্রেসলেট, নেকলেস ও কানের দুল। কানের কার্পেটে আরতির এই ঐতিহ্যবাহী লুক নিয়ে বুধের রাত থেকেই রীতিমতো সরগরম নেটভুবন।
আরও পড়ুন:
ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন, কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার গর্বের সঙ্গে সনাতন ধর্মের প্রতিনিধি হয়ে লাল গালিচায় প্রতিনিধিত্ব করলেন। যা বৈষ্ণব ও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তাঁর নিবেদন। আরও লেখেন, যাঁরা ঈশ্বরে বিশ্বাসী, যাঁরা নামজপ করেন, বেদব্যাসের জন্য যিনি ভগবদ্গীতা রচনা করেছিলেন, সেই সব প্রকাশনা সংস্থার জন্য যারা এখনও বৈদিক শাস্ত্র সংরক্ষণ ও ক্রমাগত মুদ্রণ করে চলেছে এবং সেই সকল ভারতীয় পোশাকশিল্পীদের জন্য যাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে আধ্যাত্মিকতা আর ফ্যাশনের মেলবন্ধন ঘটাতে সিদ্ধহস্ত।
View this post on Instagram
মায়ের কথা উল্লেখ করে লেখেন, মা-ই তাঁকে জপ করতে এবং শ্রীকৃষ্ণকে ভালোবাসতে শিখিয়েছেন। আরতি ‘সাউন্ডস অফ কুম্ভ’ অ্যালবামের শিল্পী হিসেবে ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন। সেই গ্র্যামির মঞ্চেও ফ্যাশনের সঙ্গে বৃন্দাবন ও কৃষ্ণপ্রেমকে এক সুতোয় গেঁথেছিলেন। আরতির উপস্থিতি যে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল সে কথা বলার অবকাশই রাখে না।
View this post on Instagram
বর্তমানে পুরাণ ও আধ্যাত্মিকতা ফ্যাশন দুনিয়ার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। বহু তারকাই ধারণ করছেন হিন্দু দেবদেবীর প্রতীক বা ‘ভগবদ্গীতা’র শ্লোক লেখা পোশাক ও অলংকার। রাম নবমীর দিন নীতা আম্বানির ইক্কত শাড়ির একাংশ জুড়েও ছিল বিভিন্ন ভাষায় লেখা ভগবানের ‘রাম’-এর নাম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!