Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Abhishek Bachchan

ঐশ্বর্যর সঙ্গে তুমুল অশান্তি, ভাঙছে সংসার! জল্পনার মাঝেই অভিষেকের নতুন পোস্ট

কী লিখলেন অভিষেক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩, ১৫:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৩, ১৫:৩৫

options
link
ঐশ্বর্যর সঙ্গে তুমুল অশান্তি, ভাঙছে সংসার! জল্পনার মাঝেই অভিষেকের নতুন পোস্ট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুখের সংসার ভাঙছে অভিষেক-ঐশ্বর্যর। বচ্চন পরিবারে নাকি অশান্তির ঝড়। খবরে এসেছে, নিজেদের বিয়ের আংটিও খুলে ফেলেছেন অভিষেক ও ঐশ্বর্য। অন্যদিকে, সোশাল মিডিয়ায় বউমা ঐশ্বর্যকে আনফলো করেছেন অমিতাভ বচ্চনও। এত সবের মাঝে হঠাৎ করেই জুনিয়ার বচ্চনের নতুন পোস্ট।

তা কী লিখলেন অভিষেক?

Advertisement

প্রায় ২০ বছর আগে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চন অভিনীত ছবি ‘এলওসি কার্গিল’। সেই স্মৃতিতে ডুব দিয়ে অভিষেক সোশাল মিডিয়ায় লিখলেন, ”টুক করে সময়টা কেটে গেল। এলওসি কার্গিলের ২০ বছর দেখতে দেখতে কেটে গেল। ভারতীয় সেনাদের বীরত্বের গল্প বলেছিল এই ছবি। আমাকে এই ছবিতে নেওয়ার জন্য ধন্যবাদ।”

সম্প্রতি ‘দ্য আর্চিস’ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ঐশ্বর্য ও অভিষেক। সেখানেই দেখা গেল ঐশ্বর্যর আঙুল একেবারে ফাঁকা। তাঁর হাতে দেখা গেল না বিয়ের আংটি। এমনকী, ক্যামেরার সামনে অভিষেকের থেকে দূরে দূরেই থাকলেন তিনি।

[আরও পড়ুন: সইফের ছেলে ইব্রাহিমের সঙ্গে শ্রীদেবীকন্যা খুশির রোম্যান্স! নেপথ্যে কি করণ জোহর?]

১৬ বছরের বিবাহিত সম্পর্কে ভাঙন নিয়ে কম জলঘোলা হচ্ছে না। সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্যর সঙ্গে তাঁর শাশুড়ি ও ননদের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকে। তার জেরেই দাম্পত্য সম্পর্ক উষ্ণতা হারিয়েছে। শোনা যায়, শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছেন ঐশ্বর্য।

তবে কি সত্যি রাগ, অভিমান ভুলে আর কাছাকাছি আসা হবে না অভিষেক-ঐশ্বর্যর? বিচ্ছেদই ভবিতব্য তাঁদের? হাজারও প্রশ্নের মাঝে নীরব বচ্চন পরিবার।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ রণবীরকে ভুলে ‘বাহাদুর’ ভিকির কোলে তৃপ্তি! ভাইরাল ছবি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.