Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

এক দশকের সম্পর্কে ইতি, বিচ্ছেদ চেয়ে আদালতে অভিষেক-ঐশ্বর্য

কেন এই বিচ্ছেদ? কী হবে আরাধ্যার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৯, ১৬:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৯, ১৬:১১

options
link
এক দশকের সম্পর্কে ইতি, বিচ্ছেদ চেয়ে আদালতে অভিষেক-ঐশ্বর্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষমেশ বচ্চন পরিবারেও ফাটল ধরল। ভেঙে গেল জলসার বাঁধন। দীর্ঘ এক দশকের বিবাহিত সম্পর্কে ইতি টানতে চলেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। আলাদা বাড়িতে থাকতেও শুরু করেছিলেন অভিষেক-ঐশ্বর্য। কিন্তু তাতেও টিকল না সম্পর্ক। আদালতের চৌকাঠ পেরোল বচ্চন পরিবারের কাজিয়া। নিজের টুইটার প্রোফাইলে পরিবারের দুঃসময় প্রকাশ করেই ফেললেন বিগ বি।

সরাসরি হয়তো কিছু বলেননি। কিন্তু পরোক্ষে মনের বিষাদ জাহির করে ফেলেছেন বলিউডের শাহেনশা। তবে বিগ বি তেমন কিছু না বললেও বলিউডে রটনা ইতিমধ্যেই রটে গিয়েছে। জানা গিয়েছে, শাশুড়ি আর ননদের দাপটেই নিত্য অশান্তি লেগে থাকত বচ্চন পরিবারে। জয়া বচ্চনের সঙ্গে নাকি একদম বনিবনা হচ্ছিল না অ্যাশের। আগুনে ঘৃতাহুতি পড়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সময়। ছবিতে পার্শ্ব চরিত্রে ছিলেন ঐশ্বর্য। তবে রণবীরের সঙ্গে তাঁর বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এতেই ক্ষেপে যান জয়া। নিজের বাড়ির পুত্রবধূর এমন স্পর্ধায় কাজিয়া চরমে পৌঁছায়। এরই মধ্যে বাপের বাড়িতে অমিতাভ-কন্যা শ্বেতার প্রতিপত্তি নিয়ে আপত্তি তোলেন অ্যাশ। যাতে গৃহবিবাদ চরম সীমায় পৌঁছে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[  চলতি বছরই বাজবে বিয়ের সানাই! গাঁটছড়া বাঁধছেন রণবীর-দীপিকা? ]

বাধ্য হয়েই নাকি মেয়ে আরাধ্যা ও স্ত্রী ঐশ্বর্যকে নিয়ে আলাদা ফ্ল্যাটে শিফট করেছিলেন অভিষেক। কিন্তু সেখানেও শ্বশুরবাড়ির লোকজনের আনাগোনা পছন্দ করতেন না ঐশ্বর্য। এমনিতেই অভিষেকের অভিনয় কেরিয়ারে মন্দা চলছে। এর উপরে তিনি যদি স্বাধীনভাবে সিনেমা না করতে পারেন, তাহলে মেয়ের লালনপালন কেমন করে করবেন? এই প্রশ্নে দাম্পত্যকলহ শুরু হয়ে যায়। যার পরিণাম এই পর্যায়ে পৌঁছেছে। এমনিতেই বলিউডে বিচ্ছেদের নমুনা কম নেই। তবে বচ্চন পরিবার কোনওদিন সেই তালিকায় ঠাঁই পায়নি। হ্যাঁ, পরকীয়ার বেশ লম্বা ‘সিলসিলা’ রয়েছে অমিতাভের হাতের রেখায়। তবে সে সম্পর্কের আঁচ ব্যক্তিগত সম্পর্কে পড়তে দেননি অমিতাভ। তবে অভিষেকের পক্ষে স্ত্রীর উচ্চাকাঙ্খা সামলানো সম্ভব হল না। তাই শেষপর্যন্ত আদালত পর্যন্ত গড়াল বচ্চন পরিবারের কাজিয়া। আর ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েই ফেললেন অভিষেক-ঐশ্বর্য। তবে প্রশ্ন উঠেছে একমাত্র সন্তান আরাধ্যাকে নিয়ে। কার কাছে থাকবে উত্তরসূরি? তাই নিয়ে নাকি তরজা চলছে দুই পক্ষের মধ্যে।

[  প্রবাসী বাঙালি কন্যার প্রেমে ‘ফিদা’ যশ দাশগুপ্ত ]

ওহ! এই তরজার মধ্যে একটি কথা তো বলতে ভুলেই গিয়েছি। উপরোক্ত যাবতীয় খবর মিথ্যে। হ্যাঁ, যা পড়লেন সম্পূর্ণ মিথ্যে। আরে আজকের তারিখটা দেখুন! সারা দুনিয়ায় এই একটাই দিন রেখে দেওয়া আছে নিছক মজা করার জন্য। দিনটার অস্থিমজ্জাতেই যে লুকিয়ে আছে এ কথা। কত জোক এল গেল, কত জোকই আসবে অভিষেক-ঐশ্বর্য নিজেদের মতো থেকেই যবেন। কিন্তু পয়লা এপ্রিল আর তো কাল থাকবে না। এই নিছক রসিকতা করার লাইসেন্সটুকুও তাই থাকবে না। তাই না হয় একটু মশকরা আজ মেনেই নিলেন। বরং ভাবুন, খবরটি সত্যি না হওয়ার আনন্দ কতটা পেলেন। এই আনন্দটুকু নিয়েই তো জীবন। আর জীবনের এটুকুই চাহিদা। আজকের দিনে একটু মজা SHARE করতেই পারেন। তার সঙ্গে এই কামনা, বচ্চন পরিবারে যেন এমন ফাটল কোনওদিন না ঘটে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.