Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Aditya Roy Kapur

অনন্যাকে ছেড়ে সারার সঙ্গে রাতভর পার্টি, আদিত্যর নতুন প্রেমিকা কি সইফকন্যা?

কেন আদিত্য-অনন্যার ২ বছরের সম্পর্কে ভাঙন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৪, ০৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৪, ০৯:০৪

options
link
অনন্যাকে ছেড়ে সারার সঙ্গে রাতভর পার্টি, আদিত্যর নতুন প্রেমিকা কি সইফকন্যা? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাণ্ড দেখুন! এই নাকি সারা আলি খান আর অনন্যা পাণ্ডে একেবারে গলায় গলায় বন্ধু। আর অন্যদিকে, বেস্ট ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডকে নিয়েই পার্টি! হ্যাঁ, সইফকন্যা সারা আলি খান এমনটাই ঘটিয়েছেন। অন্তত, ভাইরাল ছবি তো এমনটাই বলছে।

কাণ্ডটা একটু বিশদে বলা যাক। বলিউডে রটে যাওয়া খবর অনুযায়ী, দুবছর একটানা প্রেম করে সদ্য নাকি আদিত্য ও অনন্যা নাকি ব্রেকআপ করেছেন। এমনকী, এই ঘটনা প্রসঙ্গে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টও করেছেন অনন্যা। আর এবার হঠাৎই করেই সোশাল মিডিয়ায় ভাইরাল হল সারা ও আদিত্যর কাণ্ড। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে সারার সঙ্গে রাতভর পার্টিতে মজে রয়েছেন আদিত্য। এমনকী, তাঁর হাসিমুখ দেখে কোথাও বোঝা যাচ্ছে না, তিনি অনন্যার সঙ্গে সদ্য ব্রেক আপ করেছেন। নিন্দুকরা বলছেন, এবার হয়তো আদিত্যর নজর সারার দিকে! তবে এই ছবি নিয়ে কিন্তু মুখে কুলুপ এঁটেছেন সারা আলি খান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দীপিকার সঙ্গে বিয়ের সব ছবি মোছার ২৪ ঘণ্টার মধ্যেই ‘অন্য’ মজলিশে মত্ত রণবীর সিং!]

দেড় মাস আগেও অনন্ত আম্বানির জামনগরের অনুষ্ঠানে জুটিতে গিয়েছিলেন। বলিউডের সমস্ত হাইপ্রোফাইল পার্টিতেও একসঙ্গে নজর কাড়তেন আদিত্য-অনন্যা (Aditya Roy Kapur, Ananya Panday)। একসঙ্গে ছুটিও কাটিয়েছেন বিদেশে বহুবার। এমনকী চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে ‘নাইট ম্যানেজার’ আদিত্যর কথা জিজ্ঞেস করতেন পাপারাজ্জিরা। প্রথমটায় রাখঢাক করলেও পরে একেবারে খুল্লামখুল্লা প্রেমের জোয়ারে ভেসেছিলেন তারকাজুটি। তবুও কেন আদিত্য-অনন্যার ২ বছরের সম্পর্কে ভাঙন?

দুই তারকার এক ঘনিষ্ঠ বন্ধুই নাকি বলিউড সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, “গত এক মাস আগেই আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে। সবই ঠিকঠাক চলছিল ওঁদের মধ্যে। আচমকাই ওঁদের বিচ্ছেদটা বন্ধুমহলের কাছে ভীষণই শকিং! যদিও ওঁরা একে-অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। অনন্যা মুভ অন করার চেষ্টা করছে। হ্যাঁ, কষ্ট পেয়েছে বটে! অনন্যা এখন ওঁর নতুন পোষ্যর সঙ্গে সময় কাটাচ্ছে। আদিত্যও খুব পরিণতভাবেই পরিস্থিতিটা সামলাচ্ছে।”

[আরও পড়ুন: রেলকর্মীদের সঙ্গে ভলিবল খেললেন অক্ষয়, ‘খিলাড়ি’র মারপ্যাঁচে মুগ্ধ নেটপাড়া]

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.