সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠেছে। আর ধেয়ে এসেছে ‘কানাডা কুমার’ বলে কটাক্ষের বাণ। কানাডায় থাকা সত্ত্বেও ভারতে আয়কর দেওয়ার দাবি করলেও রসিকতা কমেনি। স্থির করেছিলেন ভারতীয় পাসপোর্টের আবেদন করবেন। করেছিলেন। সমালোচকদের অবশেষে জবাব দিলেন অক্ষয় কুমার। জানালেন, খুব শীঘ্রই পাসপোর্ট হাতে পাবেন তিনি।
গত শনিবার একটি সাংবাদিক বৈঠকে অংশ নেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সেখানেই তিনি ভারতীয় পাসপোর্টের (Indian Passport) বিষয়ে মুখ খোলেন। বলেন, “২০১৯ সালে যেমন বলেছিলাম, তেমনই ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন জানিয়েছিলাম। মাঝে করোনা পরিস্থিতিতে সবকিছুই কার্যত থমকে যায়। আড়াই বছর তাই কিছুই হল না। তবে এবার খুব শীঘ্র ভারতীয় পাসপোর্ট হাতে পাব।”
[আরও পড়ুন: বাংলা ছবি ভালবাসেন, সুযোগ পেলে অভিনয় করবেন? জবাব দিলেন দক্ষিণী তারকা রামচরণ]
তবে তাতেও যেন শান্তি নেই অক্ষয়ের। পরিবর্তে নেটিজেনরা আবারও আক্রমণ করতে শুরু করেছেন তাঁকে। তিনি যে বেআইনিভাবে ভারতে রয়েছেন, তা স্বীকার করে নিলেন বলেই পালটা প্রশ্ন ছুঁড়েছেন কেউ। আবার কারও বক্তব্য, নাগরিক না হয়েও যে বিপুল অঙ্কের ব্যবসা করলেন অক্ষয়। সে কারণে তাঁর বিরুদ্ধে কী কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না? যদিও সে সব কথায় এখন বলিউডের ‘খিলাড়ি’ জবাব দিতে নারাজ।
আসলে বরাবরই ভারত, নিজের জন্মভূমিকে ভীষণ ভালবাসেন অক্ষয় কুমার। তবে অভিনয় জীবনের প্রথম দিকে একের পর এক প্রায় ১৪-১৫টি ছবি সফল না হওয়ায় কার্যত ভেঙে পড়েছিলেন অভিনেতা। তাই বেশ কয়েকজন বন্ধুবান্ধবদের বুদ্ধিতে কানাডায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তৈরি করে ফেলেন পাসপোর্টও। সেখানে নিয়মিত যাতায়াতও রয়েছে তাঁর। তবে তিনি ভারতেও যে কাজ করেন না, তা নয়। এমনকী ভারতে করও দেন। এবার দেখার ভারতীয় পাসপোর্ট পাওয়ার পর ‘কানাডা কুমার’ তকমা ঘোচে কিনা।
[আরও পড়ুন: স্বস্তিকাকে বয়স নিয়ে খোঁচা দেওয়ায় চটলেন মীর, অশ্লীল ভাষায় আক্রমণ নেটিজেনকে]
সর্বশেষ খবর
-
জল্পনা সত্যি করে ঘোষিত মোহনবাগানের নতুন হেড স্যর, দায়িত্ব নিয়েই ডার্বিজয়ের হুঙ্কার গ্রিক কোচের
-
ভারী বর্ষণে কক্সবাজার পাহাড়ে ভয়ংকর ধস, রোহিঙ্গা শিবিরে মাটি-পাথর চাপা পড়ে মৃত্যু ৯ জনের
-
বারুইপুরের ‘অভিশপ্ত’ পুকুর থেকে ফের উদ্ধার দেহ, এলাকায় প্রবল উত্তেজনা
-
খাওয়া দাওয়া থেকে বংশবৃদ্ধি! বিশেষ কৃত্রিম কোষ বানিয়ে চমক বিজ্ঞানীদের
-
‘আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান’, খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়া ভারতীয় সন্ন্যাসীর মন্তব্য ভাইরাল