সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচ্চন পরিবারের অন্দরে রোজ রোজই নতুন নতুন ফ্যামিলি ড্রামা। নিন্দুকরা বলছেন, যে কোনও টেলিভিশন ধারাবাহিককে নাকি টেক্কা দিতে পারে এই বাড়ির সাম্প্রতিক কিছু ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, কয়েকদিন আগেই অমিতাভের বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে উঠেছেন ঐশ্বর্য রাই বচ্চন। গুঞ্জনে রয়েছে, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্য়ই নাকি ঐশ্বর্য বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ঠিক এরই মাঝে অমিতাভ ঘটালেন আরেক কাণ্ড! দুম করে শ্বেতাকে উপহার দিলেন তাঁর সাধের বাংলো ‘প্রতীক্ষা’।
‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অমিতাভ বচ্চন জানিয়ে ছিলেন, ‘প্রতীক্ষা’ বাংলোটি তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন তাঁকে উপহার দিয়েছিলেন। সঙ্গে লিখেছিলেন একটি কবিতাও। কবিতায় লিখেছিলেন, ”এখানে সবার আমন্ত্রণ কাউকে প্রতীক্ষা করতে হবে না এই বাড়িতে আসার জন্য।” সেই ‘প্রতীক্ষা’ই বিগ বি এবার উপহার দিলেন মেয়ে শ্বেতাকে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘প্রতীক্ষা’য় দুটো প্লট আছে একটি ৮৯০.৪৭ স্কোয়ার ফুটের আরেকটি ৬৭৪ স্কোয়ার ফুট। গত ৮ নভেম্বর এই গিফট ডিড সই করা হয়েছে বলেই খবর। সূত্র বলছে এই বাংলোর দাম ৫০ কোটি টাকা!
[আরও পড়ুন: ড্রাগ মাফিয়া, অসহায় বাবা, আর বেঁচে থাকার লড়াইয়ের কথা বলে জিত-জীতুর ‘মানুষ’]
অন্যদিকে, গুঞ্জনে রয়েছে ঐশ্বর্যকে নিয়ে বচ্চন পরিবারের তুমুল অশান্তি। জয়া বচ্চন, শ্বেতার জন্য়ই নাকি অভিষেক-ঐশ্বর্যর সুখের সংসার আগুন। নিন্দুকরা বলছেন, তাহলে কি ননদ শ্বেতাকে বাংলো গিফট করার কারণেই ঐশ্বর্য রাগে ফুঁসছেন? গুঞ্জনে শোনা যায়, অভিষেককে নিয়ে নাকি বিগ বির আরেক বাংলো ‘জলসা’ ছেড়ে ‘প্রতীক্ষা’য় থাকার প্ল্যান করেছিলেন ঐশ্বর্য। হঠাৎ করে সেই ‘প্রতীক্ষা’ হাতছাড়া হতেই নাকি ক্ষেপে লাল জুনিয়ার বি ঘরনি। তবে এসব নিয়ে মুখ কুলুপ এঁটেছে পুরো বচ্চন পরিবার।
[আরও পড়ুন: ‘শাহরুখ আর আমি জয়-বীরু, আমির তুমিও এসো’, ফাঁস সলমনের ‘মহাগটবন্ধন’ প্ল্যান]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি