সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভরতি বলিউডের জনপ্রিয় অভিনেতা গুফি পেন্টাল। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিনেতা গুফি পেন্টালের শারীরিক অবস্থা খুবই সংকটজনক। বহুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গত ৩১ মে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভরতি করা হয়েছে অভিনেতাকে।
আটের দশকে মূলত অভিনেতা হিসেবে জীবন শুরু করেন গুফি। বেশ কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে মহাভারত ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে যান। ঘরে ঘরে পরিচিত হয়ে যান গুফি পেন্টাল (Gufi Paintal )। এর পরে নানা চরিত্রে দেখা গেলেও, শকুনি মামা হিসেবেই তাঁকে চিনতে পারতেন দর্শকরা।
[আরও পড়ুন: ‘শিরদাঁড়া নুইয়ে পড়েছে.. বেটি বাঁচাও বেটি ঠ্যাঙাও’, মোদিকে খোঁচা দিয়ে ঋদ্ধির কবিতা]
জনপ্রিয় টেলি অভিনেত্রী টিনা ঘাই তাঁর ফেসবুক পেজে গুফি পেন্টালের অসুস্থতার খবর শেয়ার করেছেন। সঙ্গে অনুরাগীদের উদ্দেশে অভিনেতার আরোগ্য কামনা করতে বলেন টিনা। তবে গুফি পেন্টালের অসুস্থতা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তাঁর পরিবারের লোকজন।
[আরও পড়ুন: সুপারস্টারদের টেক্কা! কোটি কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরছেন কিয়ারা, দাম শুনলে মাথা ঘুরবে!]
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের বিক্ষোভে ‘ককরোচ’, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড়, শাহের পুলিশের সঙ্গে ‘সংঘাতে’ অভিজিৎ
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির