সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক সন্দীপ রায়ের (Sandip Roy) হাত ধরে ফের বড়পর্দায় আসছে ফেলুদা। আর এবার সন্দীপ রায়, সত্যজিৎ রায়ের লেখা ‘হত্যাপুরী’ গল্প নিয়েই ছবি করতে চলেছেন সে খবর আগেই ছিল। তবে জল্পনা ছিল সন্দীপ রায়ের এই ছবির মধ্যে দিয়েই বাঙালি পেতে চলেছে নতুন ফেলুদা। সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর পর এবার নাকি ফেলুদার চরিত্রে দেখা যাবে টলিউডের অন্য এক জনপ্রিয় অভিনেতাকে। জল্পনায় উঠে এসেছিল অনির্বাণ ভট্টাচার্যের নামও। অনেকে আবার মনে করেছিলেন যেহেতু সৃজিতের পরিচালনায় ওটিটিতে ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরীকে পছন্দ করেছিল দর্শকরা। হয়তো সেই কারণেই সন্দীপ রায় টোটাকে নেবেন তাঁর ছবিতে।
তবে সব জল্পনায় জল ঢেলে নতুন খবর হল, টোটা বা অনির্বাণ নয়। বরং সন্দীপের ছবিতে ফেলুদা হচ্ছেন ইন্দ্রনীল সেনগুপ্ত! (Indranil Sengupta) হ্যাঁ, এমনই খবর টলিপাড়ায়। এসভিএফের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। খবর অনুযায়ী, বহু মাস ধরেই নিজেকে ফেলুদার চরিত্রের জন্য তৈরি করছিলেন ইন্দ্রনীল।
[আরও পড়ুন: অমিতাভের নাতনির প্রেমিক ‘গেহরাইয়াঁ’ খ্যাত সিদ্ধান্ত? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে তুমুল জল্পনা]
‘হত্যাপুরী’কে সিনেমার পর্দায় আনার বহুদিন ধরে ইচ্ছে ছিল পরিচালক সন্দীপ রায়ের। সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় হত্যাপুরী। এই গল্পের প্রেক্ষাপট পুরী। সেখানেই লালমোহন বাবু ও তোপসেকে নিয়ে ঘুরতে যাবেন ফেলুদা। হঠাৎ সমুদ্রের পারে দেখবেন একটি মৃতদেহ। সেই রহস্যের সমাধানই শুরু হবে ফেলুদার হাত ধরে। মে মাসেই শুরু হবে নতুন ফেলুদা ছবির শুটিং।
[আরও পড়ুন: শিলাজিতের ‘ঝিন্টি’ গানের নামে যাত্রাপালা! ‘উকিল খুঁজব নাকি’, মন্তব্য গায়কের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে