সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত বলিউড অভিনেতা পরভিন দাবাস। অভিনেতা ভর্তি রয়েছেন মুম্বইয়ের বান্দ্রা এলাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানি। অভিনেতার শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক।
View this post on InstagramAdvertisement
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শনিবার ভোরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন পরভিন। আহত অবস্থায় তাঁকে দ্রুত নিয়ে আসা হয় বান্দ্রার বেসরকারি হাসপাতালে। অভিনেতার শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে রাখা হয়েছে আইসিইউতে। হাসপাতালে অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী প্রীতি ঝাঙ্গিয়ানি।
View this post on Instagram
‘খোসলা কা ঘোষলা’, ‘মাই নেম ইজ খান’, ‘মনসুন ওয়েডিং’, ‘রাগিনি এমএমএস ২’- এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন পরভিন দাবাস।
অভিনয় ছাড়াও পরভিন দাবাস একজন প্রশিক্ষিত স্কুবা ডাইভার এবং ফটোগ্রাফার। পরভিন ২০০৮ সালে ২৩ মার্চ অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানিকে বিয়ে করেন। তাঁদের দুটি ছেলেও রয়েছে। জয়বীর ও দেব। পরভিন দাবাসের পরিবার বান্দ্রার বাসিন্দা।
সর্বশেষ খবর
-
বন্ধু বেলিংহ্যামের গোলেই ভাঙল হালান্ডের স্বপ্ন সফর, নরওয়ের রণতরী ডুবিয়ে সেমিতে ইংল্যান্ড
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের