সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্নস্টার জনি সিনসেরও (Johnny Sins) নাকি যৌন সমস্যা! আর সেই সমস্যা মেটাচ্ছেন কে? রণবীর সিং (Ranveer Singh)। গল্প নয়, ঘোরতর বিজ্ঞাপন। যৌন সমস্যা মেটানোর এক প্রোডাক্টের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন দুজন। তাতেই হইহই কাণ্ড।

খোদ রণবীর শেয়ার করেছেন বিজ্ঞাপনের ভিডিওটি। যা একেবারে ভারতীয় টেলিভিশনের ‘সাঁস বহু’ ড্রামার মেজাজে রসিকতা করে তৈরি করা হয়েছে। বিজ্ঞাপনে জনি সিনসের দাদার চরিত্রে অভিনয় করেছেন রণবীর। জনির চরিত্রের (চরিত্রের নামও জনি) যৌন সমস্যা। মিলনে তৃপ্ত নয় তাঁর বউ টিসু। তাই ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয়। এই নিয়েই অশান্তি। এর পরই চাঞ্চল্যকর মোড় নেয় গল্প।
[আরও পড়ুন: জঙ্গলে হাড়হিম করা অভিজ্ঞতা আলিয়ার! ভিডিও দিয়ে নিজেই জানালেন ভয়ংকর সত্যিটা ]
শাশুড়ির চড় খেয়ে ব্যালকনি থেকে পড়ে যাচ্ছিল টিসু। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় জনি। ভাইয়ের দিকে আবার যৌন সমস্যা মেটানোর ওষুধ ছুঁড়ে দেয় রণবীরের চরিত্র। তার পরই মিলন। টিসু-জনির মুখে তৃপ্তির হাসি। রণবীর-জনির এই ভিডিও দেখেই হাসির রোল নেটদুনিয়ায়।
View this post on Instagram
‘এ কী দেখলাম!’, ‘কী এটা?’, এমন মন্তব্য করা হয়েছে ভিডিওর কমেন্ট বক্সে। অনেকে আবার হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়েছেন। একজন আবার লিখেছেন, ‘বিজ্ঞাপনে পুনম পাণ্ডেকে কাস্ট করা উচিত ছিল’। অবশ্য রণবীরের কথায়, তিনি যৌনতা সংক্রান্ত সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই এই প্রচারমূলক কাজটি করেছেন। শুধু কথা বলার থেকে মজার ছলে তৈরি এই বিজ্ঞাপন অনেক বেশি প্রভাব ফেলবে।
[আরও পড়ুন: শিনা বোরাকে খুন করেছেন? ঠান্ডা চাহনিতে একটাই কথা ইন্দ্রাণীর মুখে, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
অ্যাপ বাইক রাইডারকে গালিগালাজের ঘটনায় কড়া শাস্তি! চাকরি খোয়ালেন তরুণী
-
বিশ্বকাপে টানা দু’ম্যাচ জয়, নেদারল্যান্ডসকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে হরমনরা
-
চল্লিশে চালসে নয়, নতুন নজির! ক্যাপ্টেন আর্ম ব্যান্ড পরেই পর্তুগালের প্রথম একাদশে রোনাল্ডো
-
বিশ্বকাপ জ্বরে কাবু বাঙালির শাড়ির বাজারও! আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার সিল্কের দাম জানেন?
-
রাম মন্দিরে চুরিতে অস্বস্তি বাড়ছে বিজেপির, এবার বেফাঁস বিনয় কাটিহার-ব্রিজভূষণরা