Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Tommy Lee Jones

হলিউড তারকা টমি লি জোন্সের মেয়ের রহস্যমৃত্যু! হোটেলের পনেরো তলায় উদ্ধার নিথর দেহ

নিজেও 'মেন ইন ব্ল্যাক ২'-র মতো ছবিতে অভিনয় করেছেন জোন্সকন্যা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ১০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ১০:৫৩

options
link
হলিউড তারকা টমি লি জোন্সের মেয়ের রহস্যমৃত্যু! হোটেলের পনেরো তলায় উদ্ধার নিথর দেহ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই খারাপ খবর হলিউডে। ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’, ‘মেন ইন ব্ল্যাক’-এর মতো ছবির দাপুটে অভিনেতা টমি লি জোন্সের মেয়ে ভিক্টোরিয়া জোন্সের নিথর দেহ উদ্ধার হল এক হোটেলের পনেরো তলায়। ভোররাতে তাঁকে মৃত ঘোষণা করা হয়। কী করে তাঁর মৃত্যু হল তা এখনও পরিষ্কার নয় বলে জানা গিয়েছে। ৩৪ বছরের ভিক্টোরিয়াকেও পর্দায় দেখা গিয়েছে।

সান ফ্রান্সিসকোর এক হোটেলের ভিতরে তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ফেয়ারমন্ট হোটেল নামের সেই হোটেলের পনেরো তলায় ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শুক্রবার ভোর তিনটে নাগাদ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেডিক্যাল এমার্জেন্সিতে। পুলিশও উপস্থিত হয়। পরীক্ষা করে দেখার পর তাঁকে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়। 

Advertisement

‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় দেখতে পান এক ব্যক্তি। প্রাথমিক ভাবে তিনি ভেবেছিলেন অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে দ্রুত হোটেলকর্মীদের খবর দেওয়া হয়। সিপিআর শুরু করার সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সও ডাকা হয়। কিন্তু দ্রুত পরিষ্কার হয়ে যায়, ভিক্টোরিয়া আর বেঁচে নেই। 

ভিক্টোরিয়ার দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। মাদক সেবনের লক্ষণও নেই। এমনকী, আত্মহত্যাও তিনি করেননি বলেই নিশ্চিত তদন্তকারীরা। সেক্ষেত্রে কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এটাও পরিষ্কার নয়, ওই হোটেলে তিনি আদৌ অতিথি ছিলেন কিনা। যদি না হন, তাহলে অত রাতে হোটেলের পনেরো তলায় তিনি কীভাবে এলেন সেটাও খতিয়ে দেখা হবে। 

হলিউড তারকার মেয়ে ভিক্টোরিয়া নিজেও অল্প বসে পর্দায় বাবার সঙ্গে অভিনয় করেছেন। ‘মেন ইন ব্ল্যাক ২’, ‘দ্য থ্রি বারিয়ালস অফ মেলকুইয়াডেস এস্ট্রাডা’, ‘ওয়ান ট্রি হিল’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.