সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও হ্যান্ডসাম হয়ে উঠছেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। এখন আবার নায়কের দাড়িতে সল্ট অ্যান্ড পেপার লুক। তাতেই অনুরাগীদের মন জয় করেছেন অভিনেতা। সেই লুকেই নতুন ফটোশুট টোটার। ছবি শেয়ার করে ‘বিবেকে’র কথা স্মরণ করালেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক।
“প্রতিবিম্বের সর্বদাই সজাগ দৃষ্টি। প্রকারান্তরে তাহাই বিবেক…”, ক্যাপশনে একথা লিখেই ছবিটি পোস্ট করেছেন টোটা। অভিনেতার এই পোশাক আর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন অভিষেক রায়। হেয়ার ও মেকআপ সামলেছেন প্রসেনজিৎ। ক্লাব ‘ভারদে ভিস্তা’য় ছবিটি তুলেছেন দেবর্ষি সরকার। সেই লোকেশন ম্যানেজ করেছেন সুপ্রীতা সিং। এর পাশাপাশি টোটার সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার সৃষ্টি জৈন।
View this post on Instagram
[আরও পড়ুন: তিন দশকের তিক্ততায় ইতি, সানির ‘গদর ২’ পাঁচশো কোটি পেরতেই উচ্ছ্বসিত শাহরুখ!]
নিজের মতো করে সাফল্যের পথে এগোচ্ছেন টোটা। ফেলুদা হিসেবে যেমন দর্শকদের মন জিতে নিয়েছেন, তেমনই বলিউডে নিজের আলাদা অস্তিত্ব গড়ে তুলেছেন। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা পেয়েছেন বাংলার তারকা।
View this post on Instagram
ছবিতে রণবীর সিং ও টোটার যে নাচের দৃশ্যটি রয়েছে তা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এখনও সোশ্যাল মিডিয়ায় সুপারহিট ‘ডোলা রে’ গানে দু’জনের পারফরম্যান্স। শুধু বাংলা নয়, সারা ভারতে এই নাচ ও নিজের অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন টোটা। এরপর স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘নিখোঁজ’-এ দেখা যায় অভিনেতাকে। সেখানেও এই লুকেই ছিলেন তিনি।
[আরও পড়ুন: এক ভিডিওতেই ৩৫ বছরের বলিউড সফর, নস্ট্যালজিয়ার স্রোতে গা ভাসালেন সলমন খান]
সর্বশেষ খবর
-
রাহুল একাই ভোট বৈতরণী পার করাবেন, এই আশা ত্যাগ করতে হবে কংগ্রেসকে
-
আবাসের বাড়ি পেতে ‘নিউক্লিয়ার’ রেশন কার্ড, দুর্নীতি আটকাতে ‘সিস্টেম ব্লক’, অবশেষে সুরাহা
-
‘একটাও বাঁধ ভাঙেনি, ভালো কাজ ডিভিসির’, বন্যা পরিস্থিতিতে কতটা প্রস্তুত রাজ্য? বার্তা শুভেন্দুর
-
কোহলিপুত্র অকায়ের ‘কাকা’ গিল, ডাক পড়ল ভাইপোর স্কুলেও! বিশ্বাস না হলে দেখুন ভিডিও
-
ফরাক্কায় ধসে আটকে পড়া যাত্রীদের ট্রেনেই খাবারের ব্যবস্থা, বিনামূল্যে অতিরিক্ত বাসের ব্যবস্থা, জানালেন শুভেন্দু