সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর প্রথম জন্মদিন বলে কথা। সোশাল মিডিয়ার পোস্ট তো স্পেশাল হবেই। তাই তো বেডরুমের সিক্রেট ফাঁস করে দিলেন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। সেখানেই স্যান্ডো আর শর্টস পরে টলিউডের ‘মন্টু পাইলট’ সৌরভ দাসকে (Sourav Das) নাচতে দেখা গেল।

দর্শনার শেয়ার করা ভিডিওটি আসলে সৌরভের সঙ্গে তাঁর কাটানো কিছু সুন্দর মুহূর্তের কোলাজ। যার মধ্যে দুজনের একসঙ্গে সময় কাটানো, বেড়াতে যাওয়া থেকে শুরু করে সৌরভের গান গাওয়ার ভিডিও-ও রয়েছে। ক্যাপশনে স্বামীকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, “হ্যাপি বার্থডে লাভ। খুব ভালো থাকো আর সারাজীবন আনন্দে থাকো। এভাবেই হাসি আর নাচের মধ্যে থাকো।” স্ত্রীর এই পোস্টের কমেন্টবক্সে উত্তর দিতে দেরি করেননি সৌরভ। “লাভ ইউ লাভ”, লেখেন অভিনেতা।
View this post on Instagram
[আরও পড়ুন: Indian Police Force Review: দুর্বল চিত্রনাট্যেই নষ্ট রোহিত শেট্টির প্রথম ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’]
গত বছরের ১৫ ডিসেম্বর বাঙালি রীতি মেনে বিয়ে করেছেন সৌরভ-দর্শনা। হবু দম্পতির জন্য আইবুড়ো ভাবে এলাহি আয়োজন করেছিলেন বন্ধুরা। মাথায় টোপর পড়ে নাচতে নাচতে আইবুড়ো ভাত খেতে যান সৌরভ। দর্শনার মাথাতেও ছিল শোলার মুকুট। তার পর পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর সেজে ওঠে।
View this post on Instagram
গোধূলি লগ্নে সৌরভ-দর্শনার চার হাত এক হয়। শীতের বিয়েবাড়িতে সেজেগুজে হাজির হন তারকা অতিথিরা। নীল, তৃণা, ইশা, ঊষসী, সবস্যাচীদের পাশাপাশি দেখা যায় বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিয়ের পর সৌরভ-দর্শনা দুজনেই কাজে ফিরেছেন। এর মাঝেই নিজেদের জন্য এই টুকরো মুহূর্তগুলি সঞ্চয় করে রাখেন।
[আরও পড়ুন: ‘কৃষ্ণ নাম বলবো…’, রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনই নচিকেতার কণ্ঠে কৃষ্ণের ভজন! ]
সর্বশেষ খবর
-
ফুটবল না কুস্তি! বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হাতাহাতিতে চিলি-পর্তুগালের ফুটবলাররা
-
ইন্ডিয়া জোটই ভরসা! ভাঙন চিন্তা মাথায় নিয়ে বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা মমতার
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক