সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে যে কাস্টিং কাউচের বাড়বাড়ন্ত রয়েছে, তা একাধিকবার একাধিক অভিনেতা-অভিনেত্রী বলেছেন। এবার সেই তালিকায় শামিল হলেন ইশা কোপিকরও। তিনিও বললেন, বলিউডে একবার কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। এক সুপারস্টার তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন। কিন্তু উপস্থিত বুদ্ধির জোরে সেই সমস্যা থেকে বেরিয়ে আসেন ইশা।
একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “একসময় আমাকে এক প্রযোজক বলেছিল, এই ছবিটা হবে। তুমি ওই অভিনেতার সঙ্গে কথা বল। ছবি পাওয়ার জন্য এইসব অভিনেতাদের গুডবুকে থাকা খুব দরকার। সেই মতো আমি তাঁকে ফোন করেছিলাম। তিনি আমাকে তাঁরই কোনও এক ছবির ডাবিংয়ের সময় দেখা করতে বলেন। আর জিজ্ঞাসা করেন, আমি কার সঙ্গে যাব। আমি বলি, ড্রাইভারের সঙ্গে। তখনই তিনি বলেন, কারওর সঙ্গে এসো না। আমি তখন ১৫ বা ১৬ বছরের মেয়ে ছিলাম না যে ব্যাপারটা বুঝব না। বুঝতে পেরেছিলাম, কী হতে চলেছে। তাই তখনই বলে দিয়েছিলাম, আমি আগামিকাল ফাঁকা নেই। পরে আপনাকে জানাচ্ছি।” বলাই বাহুল্য, সেই দিন আর আসেনি।
[ আরও পড়ুন: মা হচ্ছেন দীপিকা! সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ছড়াছড়ি ]
তবে ঘটনার এখানেই শেষ নয়। অভিনেত্রী বলেন, “এই ঘটনার পর আমি ওই প্রযোজককে ঘুরিয়ে ফোন করি। তাঁকে বলি, আমাকে আমার ট্যালেন্টের ভিত্তিতে কাজ দেওয়া হোক। একটা রোলের জন্য আমি এসব করতে পারব না।” ইশা এও বলেছেন, অনেক সময় তাঁকে অনেকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেছ্ন। প্রচুর লড়াই করেছেন। তবু যা প্রাপ্য সেই কাজ তিনি পাননি। অনেক সময়ই তাঁকে আইটেম গার্লের চরিত্র দেওয়া হত। এমন দিনও গিয়েছে যখন প্রযোজক বা পরিচালক তাঁকে কাস্ট করতে চেয়েছেন। কিন্তু পারেননি। ওই ছবির নায়কের বান্ধবী বা পরিচিত কোনও মেয়কেই নায়িকার চরিত্রে নেওয়া হয়েছে। বারাবার ইশার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এমন অনেক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন তাঁকে বলিউডে হতে হয়েছে বলেও জানান অভিনেত্রী।
২০০০ সালে ‘ফিজা’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন ইশা কোপিকর। এরপর ‘ডরনা মানা হ্যায়’, ‘কৃষ্ণা কটেজ’, ‘ডন’, ‘এক বিবাহ অ্যায়সা ভি’র মতো ছবিতে অভিনয় করেন তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছিল ২০১১ সালে ‘সাবরি’ ছবিতে। ছবিটি বক্স অফিসে একেবারেই ছাপ ফেলতে পারেনি। এবার ইশা প্রত্যাবর্তন করছেন রুপোলি জগতে। একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।
[ আরও পড়ুন: ভেঙে দিয়েছে স্যুটকেস, ইন্ডিগো বিমানসংস্থাকে একহাত নিলেন সোনাক্ষী ]
সর্বশেষ খবর
-
কাদামাটির নিচ থেকে উদ্ধার আরও দেহ, ওয়ানড় ভূমিধসে মৃত বেড়ে ৭, নিখোঁজ আরও এক কর্মী
-
বিতর্ক ভুলে মেসিদের নজরে সুইজারল্যান্ড! ‘পাপের শহরে’ আকাশছোঁয়া আর্জেন্টিনা ম্যাচের টিকিট
-
অলিম্পিকে যোগ্যতা অর্জনের নিয়ম ঘোষণা দু’বছর আগেই, জাতীয় ক্রীড়া সংস্থাদের নির্দেশ ক্রীড়ামন্ত্রকের
-
আর ওয়াই প্লাস নয়, কমল অধীর চৌধুরীর নিরাপত্তা, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
-
রাম মন্দিরে চুরি প্রকাশ্যে আনা হিন্দু ধর্মের বিরুদ্ধে আক্রমণ নয়, পবিত্র তীর্থের মর্যাদারক্ষার প্রয়াস