সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা মামা হচ্ছি কবে? বাংলাদেশে পৌঁছে এমনই এক অদ্ভুত প্রশ্নের মুখে পড়লেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তাঁকে যে কখনও এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে তা কখনই আন্দাজ করতে পারেননি কৌশানী। তবে অভিনেত্রী প্রথমে থমকে গেলেও, পরে উচিত জবাব দেন সাংবাদিকদের।
বিষয়টা বিশদে বলা যাক। সম্প্রতি ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিংয়ে ওপার বাংলায় গিয়েছেন কৌশানী। সেখানেই সাংবাদিকরা কৌশানীকে সামনে পেয়ে হঠাৎই জিজ্ঞাসা করে বসেন, ‘আমরা মামা হবো কবে!’ প্রথমে সাংবাদিকদের প্রশ্ন শুনে চমকে ওঠেন কৌশানী। তার পর হেসে ফেলে কৌশানী বলেন, ”ওমা একি! বিয়ে হল না, এখনই এসব কথা। বিয়ে হল না, তোমরা তো আরও দূরে ভেবে ফেলেছো। এত তাড়িতাড়ি বিয়ে করার দরকার নেই। আগে কেরিয়ার।” সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কৌশানীর এই ভিডিও।
View this post on Instagram
[আরও পড়ুন: রণবীর-আলিয়ার বাড়িতে ঢুকেই পার্টি তছনছ করে দিলেন শাহরুখ! দেখুন লঙ্কাকাণ্ডের ভিডিও]
বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে কৌশানীর নতুন এই ছবির শুটিং। এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে অল্প শুটিংয়ের পর এই ছবি ছেড়ে দেন মাহি। এর আগে বাংলাদেশের ‘প্রিয়া রে’ ছবিতে কাজ করেছেন কৌশানী। যদিও ছবিটি এখনও মুক্তি পায়নি।
[আরও পড়ুন: প্রাক্তন স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ! থানায় ছুটলেন মহাভারতের ‘কৃষ্ণ’ নীতীশ]
সর্বশেষ খবর
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন
-
পুজো মিটলেই বাড়বে বাসের ভাড়া! বড় ইঙ্গিত অর্জুনের, কত হতে পারে ন্যূনতম ভাড়া?
-
গণেশ পুজোতেও উন্মুক্ত ক্লিভেজ! কৃতী শ্যাননের পোশাক বিতর্ক উসকে সমালোচিত দিশা
-
ওয়ার্ডে মাত্র ১ ভোট পেলেন বিজেপি প্রার্থী, রাজস্থানে চমকে দেওয়া কামব্যাকে বোর্ড গড়ছে সিপিএম
-
‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর