সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিতু কামালের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করে এবার কি নতুন কারও প্রেমে পড়লেন নবনীতা দাস? নবনীতার নতুন প্রেমের খবর প্রকাশ্য়ে না এলেও, সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ছবি নিয়ে এই মুহূর্তে উত্তাল টলিপাড়া।
সম্প্রতি ইনস্টাগ্রামের হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, গোয়ায় এক হোটেলের বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন নবনীতা। তবে তা নিয়ে গুঞ্জন নয়। বরং সেই একই বারান্দায় দাঁড়িয়ে ছবি পোস্ট করেন ব্যবসায়ী স্নেহাল অধিকারি। নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে নেন। রটে যায় জিতুকে ছেড়ে স্নেহালের প্রেমেই মজেছেন নবনীতা! তবে এসব বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ নবনীতা ও স্নেহাল দুজনেই।
নবনীতার সঙ্গে বিচ্ছেদ। আর তারপর থেকেই বার বার খবরের শিরোনামে অভিনেতা জিতু কমল। কখনও তাঁর সোশ্য়াল মিডিয়া পোস্ট নিয়ে। কখনও আবার টলিপাড়ার গুঞ্জন শ্রাবন্তীর সঙ্গে বিশেষ বন্ধুত্ব। সোমবার জন্মদিনেও সেই গুঞ্জনে পারদ পড়ল। জিতু কমলকে ইনস্টাগ্রামে শ্রাবন্তী জন্মদিনের উইশ করতেই হইচই। নিন্দুকরা ঠিক এই উইশ নিয়ে শুরু করে দিলেন গুঞ্জন। অনেকে তো সোজা সাপটা লিখে বসলেন, শ্রাবন্তী তো উইশ করলেন, নবনীতা চুপ কেন!
[আরও পড়ুন: ‘সহজ পাঠের গপ্পো’র এত বছর পরও কেন শুরু হল না নতুন ছবির কাজ? জবাব দিলেন পরিচালক]
প্রসঙ্গত, নবনীতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি জিতু কমল। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট করতে দেখা গিয়েছে জিতুকে। আর এবার নতুন পোস্টে মানসিক শান্তির বার্তা দিলেন অভিনেতা। শব্দ ধার করলেন দালাই লামার থেকে। জিতু লেখেন, ‘কারও ব্যবহারে নিজের মানসিক শান্তি বিঘ্নিত কর না।’ তা হঠাৎ এমন কেন লিখলেন জিতু? এই পোস্টের মধ্য়ে দিয়ে কি নবনীতাকে বিঁধলেন জিতু? সে ব্যাপারে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন জিতু।
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের সঙ্গে বিয়ে ভাঙলেন নবনীতা দাস। সংবাদ প্রতিদিনকে স্পষ্টই নবনীতা জানিয়ে ছিলেন, তিন মাস ধরে আলাদা রয়েছে তাঁরা। আর এই সিদ্ধান্ত একেবারেই ভাবনা চিন্তা করে নেওয়া। তারপর থেকেই নানা সময়ে সোশ্য়াল মিডিয়ায় নবনীতা যেমন নানা পোস্ট দিয়েছেন। তেমনি, এই সম্পর্ক ভাঙা নিয়ে মুখে কিছু না বললেও, ফেসবুক, ইনস্টাগ্রামে নানা ইঙ্গিতবাহী পোস্ট দিচ্ছেন। এই যেমন, সম্প্রতি জিতু তাঁর ফেসবুকে লিখেছিলেন, ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো-সেটা ভালোবাসা নয়- সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো- সেটা ভালোবাসা নয়-সেটা লোভ। সেটা লালসা,যদি কারো টাকা দেখে ভালোবাসো। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে- সেটাই ভালোবাসা।।।” তবে জিতুর এই মেসেজ একেবারেই কপি করা, সেটাও জিতু জানিয়েছেন এই পোস্টে।
জিতু কমলের সঙ্গে ছবি পোস্ট করে নবনীতা লিখেছিলেন, ”টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা… একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা…তোয়ালে শেয়ার হবেনা, সান স্ক্রিন ভাগাভাগি হবেনা….কিছুই আর একসাথে হবেনা… তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম।
View this post on Instagram
নবনীতা জানিয়ে ছিলেন, ‘এই বিষয়টাকে নিয়ে কীভাবে রিয়্যাক্ট করা উচিত আমি জানি না। বুঝতে পারছি না কী বলা উচিত। তিনমাস ধরেই আলাদা ছিলাম। অনেক ক্ষেত্রেই মতের মিল হচ্ছিল না। জিতুর সমস্যা হচ্ছিল কিনা জানি না। আমার হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নিলাম।’
কয়েক মাস আগে জিতুর সঙ্গে লন্ডনও ঘুরে এসেছেন। সেই ছবি দেখেছে অনুরাগীরাও। তবে হঠাৎ এমন কী হল যার জন্য এমন সিদ্ধান্ত? নবনীতার কথায়, এই সিদ্ধান্তের আগে লন্ডন ট্রিপের সমস্ত প্ল্যান হয়ে গিয়েছিল। বাতিল করিনি ট্রিপটা। আমার প্রথম বিদেশ ট্রিপ ছিল।
২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্য়েই কিছু আদুরে ছবির কোলাজ শেয়ার করে করেন তিনি। এই চার বছরে অনেক ওঠাপড়া এসছে তাঁদের জীবনে। তবে একে-অপরের পাশে দাঁড়িয়েছেন শক্তভাবে। অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবির মুক্তির পর সত্যজিৎ রূপে জিতুকে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন নবনিতা। এরকম একটা মিষ্টি সম্পর্কে হঠাৎ কী হল? নবনীতা মুখ খুললেও, মুখ খোলেননি জিতু।
View this post on Instagram
[আরও পড়ুন: কালো মনোকিনিতে নেশাতুর চোখ, জন্মদিনের পোস্টে আগুন ঝরালেন রোশনি]
সর্বশেষ খবর
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা
-
‘সিএবি কোষাধ্যক্ষ ইচ্ছেমতো আইন বদলে ফেলতে পারেন না’, ফের বিস্ফোরক অভিষেক