সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বাড়িতে খুশির হাওয়া। মা হতে চলেছেন তাঁর বড় বউমা। অর্থাৎ সব্যসাচীর বড় ছেলে অভিনেতা গৌরব চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী ঋদ্ধিমা চক্রবর্তী অন্তঃসত্ত্বা। পয়লা বৈশাখের দিনই সোশ্যাল মিডিয়ার হাত ধরে সুখবর দিলেন টলিউডের মিষ্টি দম্পতি ঋদ্ধিমা ও গৌরব।
গৌরবের সঙ্গে ছবি পোস্ট করে ঋদ্ধিমা লিখলেন, ”নতুন যাত্রা শুরু করতে চলেছি। নববর্ষের এই শুভ দিনে সবাইকে জানাতে চাই, আমাদের কোল আলো করে আসতে চলেছে নতুন সদস্য। সকলের কাছে আশীর্বাদ চাইছি।”
[আরও পড়ুন: ‘গাঁটছড়া’র শুটিং ফ্লোরে ‘হস্তমৈথুন’! অনিন্দ্যর ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়]
বহুদিন থেকেই সিনেমার পর্দা থেকে গায়েব ছিলেন ঋদ্ধিমা। এমনকী, টলিপাড়ার কোনও পার্টিতেও তাঁকে দেখা যেত না। কেন সবার আড়ালে ছিলেন তিনি তা এবার স্পষ্ট করলেন খোদ অভিনেত্রী। সব মিলিয়ে এখনও চক্রবর্তী পরিবারে বেশ খুশির হাওয়া। গৌরব ও ঋদ্ধিমাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার তারকারা
View this post on Instagram
[আরও পড়ুন: নারী-পুরুষের সম্পর্ক, সংশয় আর তৃষ্ণার গল্প ‘শেষ পাতা’, ছবিতে অকল্পনীয় প্রসেনজিৎ ]
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা