সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই পিত্তথলিতে পাথর ধরা পড়ায় অস্ত্রোপচার হয়েছিল টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। সদ্য হাসপাতাল থেকেও ফিরেছেন তিনি। আর এবার খবর, হাসপাতাল থেকে ফিরে ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। আর ফের অসুস্থ হওয়ার নেপথ্যে রয়েছে তাঁর মিনিয়েচার বানানোর শখ!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। চিকিৎসকরা ঋতাভরীকে একটানা বিশ্রাম নিতে বলেছিলেন। তবে ঋতাভরী কিছুটা হলেও ডাক্তারের কথা অমান্য করেছেন। হাসপাতাল থেকে ফিরেই মিনিয়েচার বানাতে বসেছিলেন, আর সেই থেকেই বিপত্তি শুরু।
[আরও পড়ুন: অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষা! শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী মন্তব্য সলমনের? ]
View this post on Instagram
ঋতাভরী জানিয়েছেন, ”মিনিয়েচার বানাতে বেশ তোড়জোড় লাগে। প্রচুর স্ট্রেস হয়। হাসপাতালে যাওয়ার আগে কিছুটা বানানো শুরু করেছিলাম। বাড়ি ফিরেই ওটা নিয়ে বসে গিয়েছিলাম। টানা দু’দিনের ধকল গিয়েছে শরীরের উপর। ব্যস, তার পর থেকেই আবার শরীর খারাপ।”
গত এক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন ঋতাভরী। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ সিনেমার শুটিং করার সময়ও একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি। মাথা ঘোরা, বমির মতো উপসর্গ ছিল। এমন অবস্থাতেই ‘বহুরূপী’র শুটিং শেষ করেন ঋতাভরী। গত ২৬ জুন নিজের আইডিয়াল স্কুলের শিশুদের সঙ্গে জন্মদিন পালন করেন। তবে এখন সব ফেলে ফের বিশ্রামে অভিনেত্রী।
[আরও পড়ুন: পরমব্রতর ফ্যান মোমেন্ট! কিংবদন্তি ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা, তার পর… ]
সর্বশেষ খবর
-
ফের নেপালের রাজপথে জেন জি-র প্রতিবাদ! কেন প্রধানমন্ত্রী বলেন্দ্রর বিরুদ্ধে ফুঁসছে পড়শি দেশ?
-
খারাপ আবহাওয়ায় ইলিশ ধরতে যাওয়াই কাল, ফের বঙ্গোপসাগরে ডুবল ট্রলার!
-
‘স্পর্শকাতর’ ভোজশালায় নমাজে না সুপ্রিম কোর্টের, মুসলিম পক্ষের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
-
বৃষ্টি হলেই ঘর স্যাঁতস্যাঁতে, পোকামাকড়ের বাড়বাড়ন্ত? লেবু-লবঙ্গেই লুকিয়ে সমাধান
-
‘বাম জমানায় অন্যায় হয়েছে’, বাংলায় তসলিমাকে স্বাগত শীর্ষেন্দু মুখোপাধ্যায়-সহ বাংলার সারস্বত সমাজের