সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের নিত্যসঙ্গী হয়ে উঠছে। অভিনেত্রীর পোস্টের দিকে নিন্দুকদের শ্যেন দৃষ্টি। এবার এক কাছের মানুষের সঙ্গে ছবি দিয়ে কটাক্ষের মুখে শ্রীময়ী। কাঞ্চন মল্লিকের নাম নিয়ে করা হল বিদ্রুপ।

ছবিতে এক তরুণীর ঠোঁট থেকে কামড়ে কেক নিতে দেখা যাচ্ছে শ্রীময়ীকে। তরুণী অভিনেত্রীর আত্মীয় না বান্ধবী, তা জানা যায়নি। তবে ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “একেই বলে নিঃস্বার্থ ভালোবাসা।” নেটিজেনদের একাংশের শ্রীময়ীর এই ছবি একেবারেই পছন্দ হয়নি। “কাঞ্চনকে দিয়ে আর পোষাচ্ছে না?” এমন কথা লেখা হয়েছে শ্রীময়ীর পোস্টের কমেন্টবক্সে। অভিনেত্রীকে সমকামী বলেও কটাক্ষ করা হয়েছে।

[আরও পড়ুন: একসময় বলেছিলেন ‘আরশোলা’, ‘টুয়েলভথ ফেল’ দেখেই ডিগবাজি কঙ্গনার, এখন কী বক্তব্য?]
বহু দিন ধরেই টলিপাড়ায় কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক নিয়ে গুঞ্জন। তবে এতে এখন আর তেমন মাথা ঘামান না অভিনেত্রী ও বিধায়ক। রং মিলিয়ে পোশাক পরেন, আবার একসঙ্গে পুজো দেখতেও যান তাঁরা। সেই ছবি সোশাল মিডিয়াতেও শেয়ার করেন। কাঞ্চন মল্লিকের বাড়ির কালীপুজোরও মধ্যমণি ছিলেন শ্রীময়ী।
View this post on Instagram
একেবারে গৃহকর্ত্রীর মতো পুজোর সবকিছু সামলেছেন শ্রীময়ী। ঠাকুরের ভোগও তিনি রান্না করেছেন। আবার বাড়িতে আসা অতিথিদেরও সামলেছেন। এর মাঝে কাঞ্চনের সঙ্গে ছবি তুলতে ভোলেননি। দুজনেই ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।
[আরও পড়ুন: তরুণীকে বাঁচিয়ে বাস্তবের হিরো ‘অ্যানিম্যাল’-এর এই অভিনেতা, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
গলায় তার পেঁচিয়ে ছাত্রীকে ধর্ষণ! গুজরাট পুলিশের এনকাউন্টার, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী
-
‘তুমি তো কখনই…’, অমিতাভকে এড়িয়ে যান প্রীতি! অভিনেত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিগ বি’র
-
‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতাকে অনুরোধ শুভেন্দুর
-
লাটে সরকারি নির্দেশিকা! তারস্বরে ডিজের তালে তীর্থযাত্রীদের ‘ভোলেবাবা পার করেগা’
-
আইসি ক্লোজ ও আইও সাসপেন্ড, তৃণমূল কর্মীর মৃত্যুতে হালিশহরে গিয়ে ‘অ্যাকশন’ শুভেন্দুর