Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Subhasree Ganguly

‘দুবাইতে শুভশ্রীর হোটেলের পাশেই বোমা বিস্ফোরণ’, কেমন আছেন অভিনেত্রী? মুখ খুললেন বাবা

ছেলে ইউভানের স্কুল ছুটি পড়ার পর তার আবদারেই দুবাইয়ে বেড়াতে যান শুভশ্রী। কিন্তু সেখানে যখন পা রাখেন তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করেছে। এই মুহূর্তে সেখানেই আটকে অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১০:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১০:৪৬

options
link
‘দুবাইতে শুভশ্রীর হোটেলের পাশেই বোমা বিস্ফোরণ’, কেমন আছেন অভিনেত্রী? মুখ খুললেন বাবা zoom
ছেলেকে নিয়ে দুবাইতে আটকে শুভশ্রী, মুখ খুললেন বাবা
Advertisement

ইরান-ইজরায়েলের হামলার মাঝে দুবাইয়ে গিয়ে বিপাকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছে ছেলে ইউভান। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পরিবারের লোকজন। মেয়ে ও নাতি কেমন আছেন, তা নিয়ে মুখ খুললেন শুভশ্রীর বাবা।

দেবপ্রসাদবাবু বলেন, “শনিবার যুদ্ধ পরিস্থিতির খবর জানতে পারি। শুনেই উদ্বিগ্ন হয়ে পড়ি। মেয়েকে ফোন করি। হোয়াটসঅ্যাপ কলে পাইনি। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মেয়ের সঙ্গে কথা হয়েছে। ফোনে কথা হয়। যেখানে রয়েছে তার আশেপাশে বোমা বিস্ফোরণ হয়েছে। নাতি আমার বড্ড চঞ্চল। ওকে চুপ করে বসিয়ে রাখাই মুশকিল। ওরা হোটেলে আটকে রয়েছে। কোথাও বেরতে পারছে না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা ভালো, ছেলে ইউভানের স্কুল ছুটি পড়ার পর তার আবদারেই দুবাইয়ে বেড়াতে যান অভিনেত্রী। কিন্তু সেখানে যখন পা রাখেন তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করেছে। এই মুহূর্তে সেখানেই আটকে অভিনেত্রী। রবিবারই শুভশ্রীর স্বামী বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন স্ত্রী ও ছেলে নিরাপদেই রয়েছেন। সংবাদ প্রতিদিন ডিজিটালকে রাজ আরও বলেন, “শনিবারই ওখানে পৌঁছেছে ওরা। বেড়াতে গিয়েছে। আর কাল থেকে পরিস্থিতিও ওখানে জটিল হয়েছে। একটা জায়গায় আটকে রয়েছে ওরা। খুবই চিন্তায় রয়েছি স্বাভাবিকভাবে আমরা সকলেই। আমাদের কথা হয়েছে দু’জনের। সঙ্গে ইউভান আছে যেহেতু তাই চিন্তাটা একটু বেশিই হচ্ছে। ওরা ওখানে পাম জুমেইরাতে উঠেছে। ওই হোটেলের অদূরেই একটু আগে বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে ওখানে সরকারের তরফে নির্দেশিকা জারি করে প্রত্যেককে বাড়ির বাইরে বেরতে বারণ করা হয়েছে। তবে আমাদের ওখানে বন্ধু-আত্মীয় রয়েছেন। তাঁরা সামলাচ্ছেন ওদের, যত্ন নিচ্ছেন। দুশ্চিন্তায় রয়েছি। তবে আতঙ্কিত নই।” শুভশ্রীর মতো দুবাইতে আটকে পড়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, মেয়ে ও নাতনি। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সোনাল চৌহান, পিভি সিন্ধুও। তালিকায় রয়েছে ভারতের বাস্কেটবল দলও। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.