সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মে মাসের ১ তারিখ তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্য়োপাধ্য়ায়। বিয়ের চার মাস কাটতেই এবার হানিমুনে সুদীপ্তা ও সৌম্য। ইনস্টাগ্রামে শেয়ার করলেন হানিমুনের ছবি ও ভিডিও। তা কোথায় গেলেন দম্পতি?
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে, প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। ভালোবাসার শহরেই যে প্রেমের উদযাপন করছেন সুদীপ্তা ও সৌম্য। তা স্পষ্ট এই ভিডিও থেকেই।
View this post on Instagram
[আরও পড়ুন: শশী থারুর ‘দেশবিরোধী’! বিবেক অগ্নিহোত্রীর ‘মিথ্যাচারে’ আইনি হুঁশিয়ারি কংগ্রেস সাংসদের]
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই সৌম্যর সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন সুদীপ্তা। পয়লা মে তরুণ তৃণমূল নেতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বাস্তবে জমজমাট ছিল সুদীপ্তা ও সৌম্যর বিয়ের আসর। লাল টুকটুকে বেনারসিতে সুদীপ্তার রূপের ছটা নজর কেড়েছিল সবার। অন্যদিকে, ধুতি-পাঞ্জাবি পরে ভিনটেজ গাড়ি চেপে বিয়ে করতে এসেছিলেন সৌম্য।
সুদীপ্তা-সৌম্যর রিসেপশনও ছিল নজরকাড়া। সেদিন শাড়ি নয় বরং লহেঙ্গা পরেছিলেন সুদীপ্তা। টলিউডের অতিথিরা যেমন এসেছিলেন, তেমনই এসেছিলেন রাজনৈতিক নেতারা। প্রত্যেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান।
[আরও পড়ুন: কটাক্ষের মুখে পড়েও শেষবেলায় লালবাগে ফারহা খান, হল ধাক্কাধাক্কিও! সামাল দিল পুলিশ]
সর্বশেষ খবর
-
নড়তেই দেননি মনবীরদের, ডার্বি মাতানো তরুণ ডিফেন্ডারকে সিনিয়র দলে ডাকতে পারেন হাবাস
-
ছাত্রীকে অশালীন স্পর্শে জেলে শিক্ষক, ‘মিথ্যা’ অভিযোগ দাবি করে স্যরের মুক্তির দাবিতে পথে পড়ুয়ারা
-
চ্যাটজিপিটি যখন ‘টাইম মেশিন’! আটের দশকে ফেরাই ট্রেন্ড, জানুন সহজ প্রম্পট
-
পুরুলিয়ায় এবার ফিল্ম সিটি! পর্যটনের বিকাশে ‘রোডম্যাপ’ নিয়ে শুভেন্দুর দ্বারে জ্যোতির্ময়
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের