সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রার পর ফের বলিউডে বিয়ের সানাই। তবে এই বিয়ে মোটেই কিয়ারা ও সিদ্ধার্থের মতো ঝকঝকে, জাঁকজমক পূর্ণ নয়। বরং খুব ছিমছামভাবেই দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে বিয়ে করলেন স্বরা (Swara Bhaskar)। ফাহাদ মহারাষ্ট্রের সমাজবাদী পার্টি যুবনেতা। স্পেশ্যাল অ্য়াক্টে রেজিস্ট্রার হয় জানুয়ারি মাসের ৬ তারিখ। তবে এতদিন সবার থেকে আড়ালেই রেখেছিলেন এই বিয়ের কথা। অবশেষে ১৬ তারিখ বিয়ে সারেন স্বরা। সোশ্য়াল মিডিয়ায় স্বরা প্রকাশ্য়ে আনলেন এই বিয়ের খবর। জানা গিয়েছে, এক মিছিলেই ফাহাদের সঙ্গে আলাপ হয় স্বরার।

[আরও পড়ুন: নুসরত ও ঋতুপর্ণাকে সঙ্গে নিয়ে জঙ্গলে ‘শিকার’ করবেন যশ! নতুন থ্রিলারে চমক টলিউডের তিন তারকার ]
Sometimes you search far & wide for something that was right next to you all along. We were looking for love, but we found friendship first. And then we found each other!
Welcome to my heart @FahadZirarAhmad It’s chaotic but it’s yours! ♥️✨🧿 pic.twitter.com/GHh26GODbm— Swara Bhasker (@ReallySwara) February 16, 2023
একটি ভিডিও শেয়ার করে স্বরা লিখলেন, ”অনেক সময়ই আমরা দূরের কোনও জিনিসকে কাছে পেতে চাই বা খুঁজে থাকি। কিন্তু অনেক সময়ই প্রাণের জিনিসটা পাশে থাকে। আমরা ভালবাসার খোঁজ করি। কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পাই। তারপর দু’জন দু’জনকে পাই। আমার হৃদয়ে তোমাকে স্বাগত ফাহাদ।”

[আরও পড়ুন: ‘পাঠান’ ছবির সাফল্যের কৃতিত্ব ‘বয়কট গ্যাং’য়ের! বিবেক অগ্নিহোত্রীর মন্তব্যে জল্পনা]
সর্বশেষ খবর
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক
-
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক