সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আবারও চমক দিলেন উরফি।
এবার শরীরে আর একটিও সুতো নেই তাঁর। নখ দিয়ে ঊর্ধাঙ্গ এবং নিম্নাঙ্গ ঢাকলেন অভিনেত্রী। তাঁর ভিডিও স্বাভাবিকভাবেই বিদ্যুতের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে কার্যত বাকরুদ্ধ নেটিজেনরা।

উরফির শেয়ার করা ভিডিওটির শুরুতে প্রথমে ডাব হাতে একটি সোফায় বসে থাকতে দেখা গিয়েছে উরফি। তারপরই আসল চমক। দেখা গিয়েছে গোলাপি রংয়ের নকল নখ দিয়ে ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গ ঢাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, ওই নখ দিয়ে তৈরি করা হারও গলায় পরেছেন উরফি। ক্যাপশনে লেখেন, “সবচেয়ে খারাপ পোশাক। ২০২২ সালের সবচেয়ে বেশি দৃষ্টিকটূ, সবচেয়ে বেশি লজ্জাজনক, সবচেয়ে বেশি অপছন্দের হলেন উরফি।”
View this post on Instagram
[আরও পড়ুন: মুসলিম বলে হেনস্তা? তুনিশা শর্মার মৃত্যুরহস্য নিয়ে প্রশ্ন ধৃত সিজানের বোনের]
উরফির এমন কাণ্ড প্রথম নয়। এর আগে মোবাইল ফোন দিয়ে স্তন ঢেকেছিলেন উরফি (Urfi Javed)। উফ…উরফি! হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদকে দেখে নেটিজেনরা আপাতত এটাই বলছে। কারণ, উরফি যেভাবে রোজ রোজ চমক দিচ্ছেন, তাতে উরফি কিন্তু নিজের সঙ্গে নিজেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

কখনও শুধুই শরীরে দড়ি জড়িয়ে পোশাক বানিয়েছেন। কখনও আবার খবরের কাগজ। অভিনব ফ্যাশনের জন্য উরফি কিন্তু সবার নজর কাড়ে বারবার। আর এবার উরফি যেটা করলেন, তা দেখে সবার চক্ষু চড়ক গাছ।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

[আরও পড়ুন: কংগ্রেসের পদযাত্রায় যোগ দেবেন? আমন্ত্রণপত্র পেয়ে উত্তর দিলেন বাদশা মৈত্র ও শ্রীলেখা মিত্র]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক