Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Shah Rukh Khan Swiggy

সুইগিকে নিয়ে শাহরুখের মসকরা, রাতারাতি মন্নতে হাজির ৭ ডেলিভারিবয়!

মন্নতের সামনে ঠায় দাঁড়িয়ে ছিলেন সুইগি কর্মীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৩, ১৬:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৩, ১৬:৫১

options
link
সুইগিকে নিয়ে শাহরুখের মসকরা, রাতারাতি মন্নতে হাজির ৭ ডেলিভারিবয়! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ যা চান, তা পেয়েই থাকেন। তা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে সিমরণই হোক কিংবা ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ তে অঞ্জলি। প্রেমিকা থেকে খাবার সবাই জব্দ শাহরুখের কাছে! ভাবছেন, প্রেমিকা তো বুঝলাম। কিন্তু খাবারের নেপথ্যের গপ্পোটা কী?

সোমবার টুইটারে #AskSRK শুরু করেছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। সেখানেই শাহরুখকে এক নেটিজেন জিজ্ঞেস করে বসলেন, আপনি খেয়েছেন? শাহরুখ মজা করে নেটিজেনকে উত্তর দেন, আপনি কী সুইগি নাকি! খাবার পাঠিয়ে দিন।

Advertisement

আরও পড়ুন: জেলে যিশু সেনগুপ্ত, বাঁচাতে পারবেন কাজল? ‘ট্রায়াল’ সিরিজের ট্রেলারে বাঁকে বাঁকে চমক]

শাহরুখের এই মজার টুইট নজরে পড়েছে সুইগিং সংস্থার। সঙ্গে সঙ্গে টুইটে সুইগির তরফ থেলে লেখা হল, আমরা সুইগি, ডিনার পাঠিয়ে দেব! তবে টুইটারে শুধু উত্তর দিয়েই ক্ষান্ত থাকেনি এই সংস্থা। বরং রাতারাতিই শাহরুখের বাড়ি মন্নতের সামনে হাজির হয়েছে সুইগির ৭ ডেলিভারিবয়। সঙ্গে অবশ্য়ই ডিনার। সেই ছবি টুইট করেও শাহরুখকে জানানো হয়েছে!

অন্যদিকে #AskSRK-এ এক নেটিজেন শাহরুখকে সোজাসুজি জিজ্ঞেস করে বসলেন, আপনি কি সিগারেট খাওয়া ছেড়েছেন? উত্তরে এসআরকে এমন এক গুগলি দিলেন যা দেখে একেবারে হতবাক নেটিজেন। শব্দের খেলায় শাহরুখ জানালেন, হ্যাঁ, সে মিথ্যে বলছে… চারিদিকে ধুয়ো এবং হাতে তাঁর ক্যানসার হওয়ার কাঠি!”

[আরও পড়ুন: OMG! ‘অ্যানিমেল’ ছবির জন্য এত টাকা নিয়েছেন রণবীর কাপুর?]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.