মেগা বাজেটের ‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। রামের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক নিজেকে ভেঙেচুরে তিল তিল করে গড়ে তুলেছেন। মাথার ঘাম পায়ে ফেলে রাম অবতারে নিজেকে মেলে ধরতে কোনও ত্রুটি রাখেননি রণবীর। ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। অপেক্ষার অবসান ঘটিয়ে রঘুনন্দন বেশে ‘রাম’ অবতারে রণবীরকে দেখে মুগ্ধ দর্শক। ‘রামায়ণ’-এর প্রথমভাগ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। সিনেমার টিজার মুক্তির পর সোশাল মিডিয়াতেও মিশ্র প্রতিক্রিয়া। এর মাঝেই রাম অবতারে হাজির ‘ধুরন্ধর’ রণবীর!
আসলে উন্নত প্রযুক্তির যুগে আজকাল সব কিছুই যেন হাতের মুঠোয়। ‘রাময়াণ’-এ রাম অবতারে রণবীর সিংয়ের চরিত্রটাও ঠিক সেইরকম। ‘এআই’-র ব্যবহারে ‘ধুরন্ধর’ রণবীরেরও দেখা মিলেছে রাম অবতারে। সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই কাকে বেশি ভাল লাগছে সেই নিয়ে নানা মুনির নানা মত। এই লেটেস্ট ট্রেন্ড সকলের নজর কেড়েছে। বিষয়টি বেশ উপভোগ করছে সোশাল মিডিয়া ব্যাবহারকারীরা।
আরও পড়ুন:
Ramayana : Ranveer as Lord Ram….
What’s your take on this ……. pic.twitter.com/0PjhCUgmGr
— Shikhar Sagar (@crazy__shikhu) April 2, 2026
শুধু রণবীর সিং-ই নন রাম অবতারে সাধারণ মানুষের পছন্দের তালিকায় রয়েছেন বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশন থেকে ভিকি কৌশল। রণবীর সিংয়ের ‘এআই’ ছবি দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘ওয়াও! আমার রাম! রণবীর সিং এই চরিত্রটা দারুণভাবে ফুটিয়ে তুলতে পারতেন।’
শুধু রণবীর সিং-ই নন রাম অবতারে সাধারণ মানুষের পছন্দের তালিকায় রয়েছেন বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশন থেকে ভিকি কৌশল।
অপর এক ব্যক্তির মতে, ‘সত্যি বলতে ওঁর মুখের গঠন রমের চরিত্রের জন্য একদম মানানসই। আর অভিনয়শৈলী তো অতুলনীয়। তাই রণবীর সিং হয়তো এই চরিত্রকে আরও ভালো ফুটিয়ে তুলতে পারত।’ রাম অবতারে উঠে এসেছে বলিউডের হার্ট থ্রব হৃত্বিকের নামও।
No offence but Hrithik Roshan only, and nobody else even comes close to play Bhagwan Ram from Indian Cinema to be brutally honest. Ranveer is great but somehow doesn’t fit. #Ramayana pic.twitter.com/umZB9iugER
— Tony Soprano (@Tony_Soprano21) April 2, 2026
‘এআই’-র সাহায্যে হৃত্বিকের ছবি শেয়ার করে এক অনুরাগীর দাবি, ‘ওঁর মুখের গঠন আর অভিনয় দক্ষতার বিচারে রামের চরিত্রের জন্য সেরা পছন্দ হওয়ার উচিত ছিল।’ উল্লেখ্য, টিজার মুক্তির মাত্র কিছুক্ষণের মধ্যেই সাড়া ফেলে দিয়েছে ‘রামায়ণ’। যা দেখে দর্শক, অনুরাগীদের ভবিষ্যদ্বাণী, ‘এই সিনেমা হাজার কোটির গণ্ডি পেরবে।’
কেউ বা আবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দেওয়ার হুঁশিয়ারি দাগলেন। আসলে বলিউড বর্তমানে এক রণবীরেই কাবু! ‘ধুরন্ধর’ রিলিজর পর রণবীর সিংকে নিয়ে উন্মাদনার অন্ত নেই সিনেমহলে। তবে ‘রামায়ণ’-এর ঝলক উন্মোচনের পর যে সেই লাইমলাইটের অনেকেটাই কেড়ে নিলেন কাপুরনন্দন, তার প্রমাণ দর্শকমহলের উন্মাদনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাহাড় থেকে সাগরে উন্নয়ন! অর্থমন্ত্রীর হাত ধরে সেজে উঠবে কল্লোলিনী, স্বপন দাশগুপ্তর প্রশংসায় মুখ্যমন্ত্রী
-
বিশ্বকাপের মঞ্চে ‘দেশবিরোধী’ আচরণ! রোহিতের পরে এবার তুমুল কটাক্ষের শিকার মিতালি রাজ
-
‘খান স্যার খুন করেছে আমার ভাইকে’, প্রিন্সের রহস্যমৃত্যুতে বিস্ফোরক রোশন
-
ক্লাসের বদলে বন্ধ ঘরে কুকীর্তি! কন্ডোম উদ্ধার হতেই প্রধান শিক্ষকের উপর ‘ডিম-থেরাপি’
-
‘ইন্ডিয়া’য় বিষ ঢেলেছে কে? বিরোধী জোটে ‘ফাটলে’ রাহুলকেই দায়ী করল ডিএমকে