সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক তারকার রহস্যজনক মৃত্যু! গত ২৬ মার্চ সকালে বারাণসীর হোটেলের ঘরে উদ্ধার হয় আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত দেহ। শুটিং করতে গিয়েছিলেন। সেখানেই এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় হয়েছিল বিনোদুনিয়া। এরপর জল গড়িয়েছে অনেকদূর। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রীর প্রেমিক সমর সিংকে। এবার ফাঁস হল আরও চাঞ্চল্যকর তথ্য।
[আরও পড়ুন: ‘কেরালা স্টোরি দেখে…’ লাগাতার ধর্ষণ-ধর্মান্তকরণের চাপ প্রেমিকাকে, FIR দায়ের মডেলের]
আকাঙ্ক্ষা দুবের মৃত্যুরহস্যে নয়া মোড়। ভোজপুরী অভিনেত্রীর মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এসেছিল আরও বেশ কয়েকটি তথ্য। মৃত্যর আগে এক ব্যক্তি ১৭ মিনিটের জন্য দেখা করতে আসেন তাঁর সঙ্গে। এরপরই কান্নার এক ভিডিও পোস্ট করেন। তারপরই ঝুলন্ত দেহ উদ্ধার হয় আকাঙ্ক্ষার। ময়নাতদন্তের রিপোর্টে কবজিতে ক্ষতের চিহ্নর পাশাপাশি যকৃতে পাওয়া গিয়েছিল ২০ মিলিলিটারের মতো এক তরল। এবার আকাঙ্ক্ষার মৃতদেহের জামাকাপড় পরীক্ষা নিরিক্ষা করার রিপোর্টে যা পাওয়া গিয়েছে, তাতে রহস্য আরও ঘনীভূত হল।
[আরও পড়ুন: মুসলিম হয়েও মহাকাল মন্দিরে, ‘সব জায়গায় যাব….’! এককথায় নিন্দুকদের চুপ করালেন সারা]
আকাঙ্ক্ষা দুবের অন্তর্বাসে বীর্যের সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই যা ফরেন্সিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত সমর সিং, সন্দীপ সিং, সঞ্জয় সিং এবং অরুণ পাণ্ডের ডিএনএর নমুনা সংগ্রহ করে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি মুত্যুর আগে শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন ভোজপুরী অভিনেত্রী?
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’