সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। পুলিশের হাতে গ্রেপ্তার আকাঙ্ক্ষার প্রেমিক সমর সিং। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে সমর সিং। অভিনেত্রী মৃত্য়ুর পর থেকে বেশ কয়েকদিন পলাতক ছিলেন সমর। সমর ও তাঁর ভাই সঞ্জয়ের সিংয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রীর মা। সেই মামলার উপর নির্ভর করেই সমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাত্র ২৫ বছর বয়স আকাঙ্ক্ষার। অল্প বয়সেই ভোজপুরী বিনোদন জগতে কেরিয়ার শুরু করেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী। রবিবার সকালে বারাণসীর হোটেলের ঘরে আকাঙ্ক্ষার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেখানে নতুন সিনেমার শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী। শোনা যায়, শুটিংয়ের জন্য আকাঙ্ক্ষাকে ডাকতে গিয়েছিলেন ছবির মেকআপ শিল্পী। তিনিই অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান।
[আরও পড়ুন: প্রযোজকের আড়াই কোটি টাকা আত্মসাৎ! আমিশা প্যাটেলের বিরুদ্ধে জারি ওয়ারেন্ট ]
এই ঘটনার পর থেকেই নাকি সমরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অভিনেতার ফোনও সুইচ অফ ছিল। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি কান্নার ইমোজি দিয়ে আকাঙ্ক্ষার আত্মার শান্তি কামনা করেন। সেই পোস্টের কমেন্টবক্সেই একের পর এক অভিযোগ আসতে থাকে। সমরকে ভালবেসেই আকাঙ্ক্ষার এই হাল এমন দাবি করা হয়।
[আরও পড়ুন: প্রাণনাশের হুমকির পর বাড়তি সতর্কতা, এবার বুলেট প্রুফ বিদেশি গাড়ি কিনলেন সলমন ]
সর্বশেষ খবর
-
নিয়োগ দুর্নীতির তদন্ত শেষের পথে! হাই কোর্টে ১২ সদস্যের সিট ভাঙার আর্জি সিবিআইয়ের
-
মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসতে চাপ! মার্কিন প্রেস সচিব পদে ইস্তফা ক্যারোলিনের, ক্ষুব্ধ ট্রাম্পের উপর?
-
‘মুখ খুললেই মিম, বউ বলেছে চুপ থাকো’, মৌনব্রত ভেঙে কী জানালেন রবি কিষেণ?
-
স্বপ্ন ছিল পাক সেনায় যোগের! সুযোগ না পেয়ে আইএসআই চর রানা রউফ
-
আগামী মরশুমে কেকেআরেই খেলবেন হার্দিক! ভিডিও পোস্ট করে বড়সড় ইঙ্গিত নাইটদের