সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতমাসেই অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটিকে তীব্র আক্রমণ করেছিলেন রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। ছবির নাম নিয়ে বেজায় আপত্তি তোলেন অমিতাভ ঘরনি। ক্ষোভপ্রকাশ করে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘টয়লেট: এক প্রেম কথা’ বিশ্রী-ফ্লপ ছবি। অবশেষে একমাস পর সেই ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন ছবির নায়ক অক্ষয় কুমার।
বর্ষীয়ান অভিনেত্রীর নাম না করেই বিস্ফোরক অক্ষয়। অভিনেতার দাবি, “আমার মনে হয় না ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো ছবির কেউ সমালোচনা করতে পারেন। তাও যদি কেউ সমালোচনা করে থাকেন সেই সমালোচক কোনও মূর্খই হবেন নিশ্চয়।” এভাবেই জয়ার কটাক্ষের জবাব দিয়েছেন অক্ষয়।
সম্প্রতি নিজের আগামী ছবি ‘কেশরী ২’-এর প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। সেখানেই জয়ার কটাক্ষ নিয়ে অভিনেতাকে প্রশ্ন করা হলে অক্ষয়ের সপাট জবাব, “আপনারাই বলুন না, আমি তো ‘টয়লেট: এক প্রেম কথা’র পাশাপাশি ‘এয়ারলিফ্ট’, ‘প্যাডম্যান’, ‘কেশরী’-এর মতো ছবি বানিয়েছি। এখন ‘কেশরী ২’ আসছে। এই ছবিগুলো আমি মন থেকে বানিয়েছি। এগুলো শুধুমাত্র ছবি নয়। এর মাধ্যমে আমি মানুষকে কিছু জিনিস জানাতে, বোঝাতে চেয়েছি, তাদের সচেতন করতে চেয়েছি। তাই আমার মনে হয় না কেউ এইসব ছবির সমালোচনা করতে পারেন।”
প্রসঙ্গত, ২০১৭-এ মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটি। সেসময় বক্স অফিসে সাড়াও ফেলেছিল এই মুভি। ছবিটিকে কটাক্ষ করে বর্ষীয়ান অভিনেত্রী মন্তব্য করেন, “ছবিটার নাম দেখুন। যে ছবির এমন নাম, সেই ছবি আমি কখনওই দেখতে যাব না। এটা একটা নাম হল? আপনাদের মধ্যে কতজন এমন বিশ্রী নামের ছবি দেখতে যাবেন? বিষয়টা সত্যিই খুব দুঃখজনক। এটা একেবারেই একটা অসফল ছবি।” অভিনেত্রীর এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়।
সর্বশেষ খবর
-
এবার গেরুয়া বনাম লালের মুখোমুখি লড়াই! কল্যাণীর বর্ধিত অধিবেশনে বার্তা সিপিএমের
-
কোর্স করতে অনিচ্ছুক, টাকা ফেরত চেয়ে আবেদন, কলেজে ডেকে ছাত্রী ও মার ‘শ্লীলতাহানি’ বনগাঁয়!
-
জঙ্গলের ‘বিষাক্ত প্রহরী’, বিরল লজ্জাবতী বানরের এবার দেখা মিলবে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে
-
গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ, এভারেস্টের হিং-সহ একাধিক মশলা নিষিদ্ধ করল FSSAI
-
তৃণমূল জমানায় দুর্গাপুরে সমবায় ব্যাঙ্কে বেনজির দুর্নীতি! ‘৪০ কোটিরও বেশি লুট’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী কীর্তনিয়ার