সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নাম শাবানা’ ছবিতে কঠোর, ভাবলেশহীন ভারতীয় এজেন্ট হিসেবে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। এ ছবির নায়ক তিনি নন। তবে নায়িকাপ্রধান ছবি হলেও যতটুকু পর্দায় এসেছেন তাতেই ছাপিয়ে গিয়েছেন নায়িকা তপসি পান্নুকে। এ নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। বলা হচ্ছে, চিত্রনাট্যই এমনভাবে তৈরি হয়েছে যাতে অক্ষয় প্রধান চরিত্র না হয়েও যথেষ্ট নজর কাড়তে পারেন। বা ছবির অন্যতম প্রধান হয়ে উঠতে পারেন। কিন্তু চিত্রনাট্যের সহায়তা ছাড়াও যে তিনি হিরো, সে কথা প্রায়শই প্রমাণ করেন অক্ষয়। কখনও শহিদের পরিবারকে আর্থিক সাহায্য করে। কখনওবা দুর্গম প্রান্তে গিয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে তিনি দেখিয়ে দেন বাস্তব জীবনেও তিনি নায়কই। এবার সেভাবেই সেপটিক ট্যাঙ্ক খোঁড়ার কাজও নিজেই করলেন সুপারস্টার।
[ বাতাসে ভাসছে কালিকাপ্রসাদের ‘বিসর্জন’-এর সুর, চোখে জল বাঙালির ]
গিয়েছিলেন মধ্যপ্রদেশের খারগোনে জেলায়। সেখানেই পিট টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক খুঁড়তে হাতে তুলে নিলেন কোদাল। স্টারডম ঝেড়ে ফেলে নিজেই নেমে গেলেন। কাজও করলেন। সঙ্গে ছিলেন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। আসলে এ এক প্রকল্প নিয়েছেন অক্ষয়। বর্জ্যকেই সম্পদে রূপান্তরিত করে তুলে কিছু পরিবর্তন আনতেই এই নয়া রূপে অবতীর্ণ তিনি।
Digging my 1st #TwoPitToilet in Khargone District of MP with Minister Narendra Singh Tomar #MakeTheChange #WasteToWealth pic.twitter.com/GFV1bMgOaz
— Akshay Kumar (@akshaykumar) April 1, 2017
তবে কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘টয়েলট-এক প্রেম কথা’। এ ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ভূমি পেড়নেকরকে। তবে কি সে ছবির প্রমোশনের জন্যই অক্ষয়ের এই কাজে হাত লাগানো? অনেকেই সে কথা বলছেন। তবে এর আগেও নানা সামাজিক কাজে তিনি হাত লাগিয়েছেন। কোনও প্রমোশন না থাকলেও স্বেচ্ছায় এসে দাঁড়িয়েছেন শহিদের পরিবারে পাশে। তাই স্রেফ প্রমোশনই যে একমাত্র কারণ তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা কোনও ছবির দরকার না থাকলেও তিনি সেনাদের পাশে এস দাঁড়ান, জড়িয়ে পড়েন সামাজিক কর্মকাণ্ডে। আসলে এটাই অক্ষয় কুমার। বলিপাড়ার প্রথম তিন খান হিরো না হয়েও তিনি যে আলাদা জায়গা নিয়ে থাকেন তা বলার অপেক্ষা রাখে না। রিল ও রিয়েল লাইফেও তাই একইরকম নায়ক থেকে যান অক্ষয় কুমার।
[ ধর্ষণ কি শুধুই একটা শব্দ ‘মাত্র’? প্রশ্ন রবীনার ]
সর্বশেষ খবর
-
কর্মে অবিচল, প্রবল ঝড়জলে সীমান্তে অতন্দ্র প্রহরী, বজ্রাঘাতে মৃত্যু কর্তব্যরত জওয়ানের
-
ইউক্রেনের ‘ডাইনি সেনা’য় তটস্থ রাশিয়া! ছলনাময়ী সুন্দরীদের ফাঁদে প্রাণ খুইয়েছেন বহু রুশ জওয়ান
-
উদ্ধারকাজের মাঝেই তারাতলার দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কথা মন্ত্রী-পুলিশের সঙ্গে
-
হোম স্টে ঘিরতে বিদ্যুতের তার, ঝাড়গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুতে গ্রেপ্তার মালিক
-
প্রতিটি ড্রিবল যেন ছন্দ, পাসগুলি শানিত উপমা, জন্মদিনে মেসির মহাকাব্যিক উপাখ্যান