সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুরোটাই আমার দোষ, দর্শকদের নয়!’ একের পর এক ছবি ফ্লপ। ‘বেলবটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’ ও হালফিলের ‘রক্ষা বন্ধন’। হিট যেন চোখেই দেখছেন না অক্ষয় কুমার। তার ওপর সোশ্যাল মিডিয়ায় বয়কট বলিউডের ডাক। সব মিলিয়ে অক্ষয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ। আর সেই দুশ্চিন্তার থেকেই নতুন ছবি ‘কাঠপুতলি’র প্রচারে এসে ছবি ফ্লপের সব দোষ নিজের কাঁধে টেনে নিলেন অক্ষয়।
শনিবার মুম্বইয়ে ‘কাঠপুতলি’ ছবির প্রচারে এসে সাংবাদিক প্রশ্নের মাঝে অক্ষয় (Akshay Kumar) সোজা সাপটা জানালেন, বলিউডের দুঃসময়ের জন্য পুরোটাই দায়ী তিনি। অক্ষয়ের কথায়, ”হিন্দি ছবি চলছে না, এই দোষ আমার এবং বলিউডের সঙ্গে যুক্ত সবার। দর্শকদের এ ব্যাপারে কোনও দোষ নেই। আমার মনে হয় সময় এসেছে নিজেকে পরিবর্তন করার। দর্শকরা ঠিক কী দেখতে চাইছেন সেটা আগে বুঝতে হবে। না হলে আমাদের বলিউড একেবারে ডুবে যাবে।
এরই মাঝে শনিবার সোশ্যাল মিডিয়ায় ‘ও মাই গড টু’ ছবির প্রথম ঝলক শেয়ার করলেন অক্ষয়। ঝলকে দেখা অক্ষয়কে দেখা গেল শিবের অবতারে। ছবি পোস্ট করে অক্ষয় লিখলেন, ‘অক্টোবরের ২ তারিখ ও মাই গড টু মুক্তি পাবে না!’
[আরও পড়ুন: ‘রাবণে’র পর ফের নতুন অবতারে জিৎ, প্রকাশ্যে ‘চেঙ্গিজ’ ছবির লুক]
অন্যদিকে, ‘কাঠপুতলি’ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে (Akshay Kumar)। সিরিয়াল কিলারকে ধরতেই অক্ষয় চালাবেন তাঁর মগজাস্ত্র। ছবিতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে রাকুল প্রীত সিংকে। ছবিটি ডিজনি-হটস্টারে মুক্তি পাবে ২ সেপ্টেম্বর।

অন্যদিকে, মাইনিং ইঞ্জিনিয়ার জসওয়ান্ত সিং গিলের জীবনের উপর নির্ভর করে তৈরি হওয়া আরেকটি ছবির শুটিং করছেন অক্ষয়। ১৯৮৯ সালে এক কয়লাখনিতে আটকে থাকা ৬৫ জন শ্রমিকদের উদ্ধারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ২০১৯ সালে তিনি প্রয়াত হন।
প্রসঙ্গত, বক্স অফিসে তেমন আর চলছে না অক্ষয় ম্যাজিক। একের পর এক ছবি ফ্লপ। ‘বেল বটম’ থেকে ‘বচ্চন পাণ্ডে’, কিংবা হালফিলের ‘পৃথ্বীরাজ’। হিটের মুখ থেকে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন অক্ষয়। আর তার উপর অক্ষয়ের উপর নিন্দুকদের অভিযোগ, তিনি ছবিতে অভিনয় করলেও, শুধুই গেরুয়া রাজনীতির জয়জয়কার করেন। এমনকী, বলিউডের কানাঘুষোয় শোনা যায়, অক্ষয় নাকি রাজনীতিতে পা দিতেও প্রস্তুত!
সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে অক্ষয়ের কাছে এ বিষয়ে প্রশ্ন রাখা হলে অক্ষয় স্পষ্ট জানান, আপাতত, ‘রাজনীতিতে নয়। অভিনয় নিয়ে ভালই আছি।’
অক্ষয়ের কথায়, ‘আমি আমার সিনেমার কেরিয়ার নিয়ে দিব্যি আছি। সিনেমার মধ্যে দিয়েই সামাজিক বিষয়গুলোকে সামনে আনতে চাই। ১৫০ টি ছবিও প্রযোজনা করেছি। আসন্ন রক্ষাবন্ধন ছবি আমার খুব মনের কাছের। তাই আপাতত সিনেমায় অভিনয় ও সিনেমা তৈরি নিয়েই থাকতে চাই। রাজনীতি নিয়ে ভাবার সময় নেই!’
[আরও পড়ুন: মা হলেন সোনম, খুশিতে আত্মহারা দাদু অনিল কাপুর]
সর্বশেষ খবর
-
‘আপনাদের সঙ্গে ব্যবসা করব’, কথার ছলে পৌনে দু’লাখ টাকার চুনি-পান্না হাতিয়ে উধাও ‘বান্টি-বাবলি’
-
অনেক বড় হল ‘ছেলে’! মহা ধূমধামে পোষ্য ছাগলের ২০তম জন্মদিন উদযাপন গৃহস্থের
-
রাতের কারখানায় দুর্ঘটনা, জামুড়িয়ায় ফার্নেস ফেটে জখম অন্তত ৩, এলাকায় আতঙ্ক
-
এবার পানিহাটি পুরসভায় প্রশাসক নিয়োগ? বোর্ড মিটিং ভেস্তে যাওয়ায় বাড়ল জল্পনা
-
‘দখলমুক্ত হোক নাট্য অঙ্গন’, অ্যাকাডেমিতে গেরুয়া বিতর্কের পর শমীকের দরবারে চন্দন সেনরা