Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Arunachalam Muruganantham

পদ্মশ্রীর পর আরও এক সম্মানের প্রত্যাশা, ‘নোবেল শান্তি পুরস্কার’-এর দৌড়ে বাস্তবের ‘প্যাডম্যান’

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাঁর নাম। ৩ মে রবিবার নিজেই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন বাস্তবের 'প্যাডম্যান'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১২:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১২:৩১

options
link
পদ্মশ্রীর পর আরও এক সম্মানের প্রত্যাশা, ‘নোবেল শান্তি পুরস্কার’-এর দৌড়ে বাস্তবের ‘প্যাডম্যান’ zoom
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত বাস্তবের 'প্যাডম্যান'

ছাব্বিশের নির্বাচনের ফল ঘোষণার দিন রাজনীতির ময়দানে যেমন টানটান উত্তেজনা ঠিক তখনই বাস্তবের ‘প্যাডম্যান’কে নিয়ে এল সুখবর। সমাজ উদ্যোক্তা অরুণাচলম মুরুগানান্থম, যিনি ‘প্যাডম্যান’ নামে পরিচিত। গ্রামীণ ভারতে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপনিক পৌঁছে দিয়ে নজির গড়েছিলেন অরুণাচলম মুরুগানান্থম (Arunachalam Muruganantham)। ২০০৪ সালে বিশ্বের জন্য স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপনিক তৈরির মেশিন উপহার দেন। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাঁর নাম। ৩ মে রবিবার নিজেই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন বাস্তবের ‘প্যাডম্যান’।

দীর্ঘ ২২ বছর পর এই সম্মান ঘোষণা তাঁর কাছে অপ্রত্যাশিত সে কথাও অকপটে স্বীকার করেছেন অরুণাচলম মুরুগানান্থম। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বসিত অরুণাচলম বলেন, “প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি। এই পুরস্কারের জন্য আপনি নিজে বা আপনার বন্ধু-পরিবার কেউই নাম নথিভুক্তকরণের সুযোগ পায় না। এটি সম্পূর্ণ তৃতীয় পক্ষের সিদ্ধান্ত। পন্ডিচেরির অরবিন্দ চক্ষু হাসপাতালের ডিন এবং সেখানে কর্মরত আমেরিকান দল আমার নাম প্রস্তাব করেছিলেন। ২৪ ঘণ্টার মধ্যেই তা গ্রহণ করা হয়। এই ঘটনায় আমি সত্যিই গর্বিত।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Real-Life ‘Padman’ Arunachalam Muruganantham Nominated for 2026 Nobel Peace Prize
২০০৪ সালে বিশ্বের জন্য স্বল্পমূল্যের স্যানিটারি প্যাড তৈরির মেশিন উপহার দেন

উল্লেখ্য, ২০০৬ সালে ‘আইআইটি মাদ্রাজে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের গ্রাসরুট টেকনোলজিক্যাল ইনোভেশনস অ্যাওয়ার্ড’ লাভ করেন এবং ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন অরুণাচলম মুরুগানান্থম। সর্বোপরি, তিনি একজন স্কুল ছুট ব্যক্তি, যাঁর কোনও ডিগ্রিও নেই। তবুও বিশ্বজোড়া খ্যাতি বাস্তবের ‘প্যাডম্যান’ অরুণাচলম মুরুগানান্থমের।

India’s ‘Padman’ Arunachalam Muruganantham Enters 2026 Nobel Peace Prize Race
বাস্তবের কাহিনি পর্দায়

নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জনের নাম মনোনীত হয়েছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা অন্তর্ভুক্ত। তিনি একটি সহজ যন্ত্র তৈরি করেছিলেন যা দিয়ে কম খরচে স্যানিটারি প্যাড তৈরি করা যায়। এর ফলে নারীরা সম্মানের সঙ্গে ঋতুচক্রের সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে পারতেন। পাশাপাশি, এই উদ্যোগ বহু নারীর কর্মসংস্থানের সুযোগও তৈরি করে দিয়েছিল।

Arunachalam Muruganantham: From Low-Cost Sanitary Pads to Nobel Peace Prize Nomination
অসাধারণ উদ্যোগ

তাঁর জীবন কাহিনি চলচ্চিত্রের আকারে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক আর.বালকি। বাস্তবের ‘প্যাডম্যান’-এর জীবন অবলম্বনে নির্মিত হিন্দি ছবি‘প্যাডম্যান’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অক্ষয় কুমার। এই ছবিও জাতীয় পুরস্কারে সেরা ছবির সম্মানে সম্মানিত হয়েছিল।

Real-life ‘Padman’ Arunachalam Muruganantham,
বিশ্বজোড়া খ্যাতি বাস্তবের ‘প্যাডম্যান’ অরুণাচলম মুরুগানান্থমের

আর বাল্কি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে ও সোনম কাপুর। ছোট শহরের উদ্ভাবক থেকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কারের সম্ভাব্য প্রার্থী মুরুগান্থমের এই যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। যদিও নোবেল শান্তি পুরস্কার এখনও চূড়ান্ত নয়, তবুও মনোনয়নটুকুই অরুণাচলম মুরুগানান্থমের জীবনের গল্পে নতুন মাত্রা যোগ করল তা বলাই বাহুল্য।

Padma Shri Awardee ‘Padman’ in Race for Nobel Peace Prize 2026
পর্দার ‘প্যাডম্যান’
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.