সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন অবস্থা। চরম রোদে যখন সবাই নাজেহাল। ঠিক তখন সূর্যর দিকে বুক চিতিয়ে বসে আছেন অক্ষয় কুমার। জলি এলএলবি ৩-এর শুটিংয়ে এমনই কাণ্ড করে ফেললেন অক্ষয়। যা দেখে একেবারে হতবাক অনুরাগীরা।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অক্ষয় কুমারের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে আজমেঢ়ের চরম গরমে রোদে একটানা বসে রয়েছেন অক্ষয়। জানা গিয়েছে, শুটিংয়ের আগে আজমেঢ়ের গরমের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্যই নাকি সান বাথ নিচ্ছিলেন অক্ষয়।
২০১৩ সালে মুক্তি পায় আরসাদ ওয়ারসি অভিনীত ছবি ‘জলি এলএলবি’। ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপরই অক্ষয় কুমারকে সঙ্গে নিয়ে ২০১৭ সালে মুক্তি পেল ‘জলি এলএলবি টু’। এই ছবিও প্রশংসিত হয়। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলিএলএলবি ৩’ ছবির শুটিং।
Fittest & dashing Khiladi aka Jolly @akshaykumar soaking in sun Bath.#JollyLLB3 shoot #Ajmer pic.twitter.com/uQSDfK7KU9
— FaN oF AkShAy KuMaR (@SinghRowdysingh) May 6, 2024
[আরও পড়ুন: উরফির ‘আন্ডে কা ফান্ডা’, এবার ডিম নিয়ে কারসাজি সোশাল মিডিয়া স্টারের, দেখুন কাণ্ড]
সূত্রের খবর অনুযায়ী, ছবির গল্পে মুখোমুখি সংঘর্ষ বাঁধবে দুই জলির মধ্যে। থাকছে বিচারপতি সৌরভ শুক্লার চরিত্রই। সব ঠিকঠাক চললে ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন, ”বলিউডের দুঃসময়ের জন্য পুরোটাই দায়ী তিনি। অক্ষয়ের কথায়, ”হিন্দি ছবি চলছে না, এই দোষ আমার এবং বলিউডের সঙ্গে যুক্ত সবার। দর্শকদের এ ব্যাপারে কোনও দোষ নেই। আমার মনে হয় সময় এসেছে নিজেকে পরিবর্তন করার। দর্শকরা ঠিক কী দেখতে চাইছেন সেটা আগে বুঝতে হবে। না হলে আমাদের বলিউড একেবারে ডুবে যাবে।”
[আরও পড়ুন: গলায় মালা, মাথায় মুকুট, আদৃত-কৌশাম্বির বিয়ের অনুষ্ঠান শুরু!]
সর্বশেষ খবর
-
সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম