সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতে তাড়াতাড়ি ঘুমোতে যান, আবার ভোরবেলাতেই ঘুম থেকে উঠে যান অক্ষয় কুমার (Akshay Kumar)। অন্যান্য দিন শরীরচর্চায় নিজেকে ব্যস্ত রাখেন। তবে বুধবার সকালে উঠেই ভোটদাতার দায়িত্ব পালন করতে চলে গিয়েছিলেন। মুম্বই বিধানসভা নির্বাচনে নিজের ভোট দেন ‘বলিউডের খিলাড়ি’। ভোট দিয়ে বেরিয়ে এসেই এক বৃদ্ধের অভিযোগের মুখে পড়েন তিনি।

দিল্লি ছেলে, বলিউডে কয়েক দশকের কেরিয়ার, অথচ ২০২৩ সালের আগে পর্যন্ত কানাডার নাগরিক ছিলেন অক্ষয়। ‘কানাডা কুমার’ বলে কটাক্ষও করা হয়েছে তাঁকে। কিন্তু গত বছর ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন ‘বলিউডের খিলাড়ি’। চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করেন। তার পর বুধবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে (Maharashtra Assembly Elections 2024) দিলেন ভোট। নিজের কেন্দ্রের সর্বপ্রথম ভোটার ছিলেন তারকা।
ক্যাজ্যুয়াল নয় একেবারে ফর্মাল পোশাকে সেজেগুজে ভোট দিতে গিয়েছিলেন অক্ষয়। অভিনেতার পরনে ছিল কালো শার্ট ও চেক প্যান্ট। অভিনেতা ভোট দিয়ে যখন বেরিয়ে আসছিলেন তখনই বৃদ্ধ তাঁর সঙ্গে কথা বলতে যান। অক্ষয়ের নিরাপত্তারক্ষীরা বাধা দিতে এগিয়ে গেলে অভিনেতা তাঁদের বারণ করেন।
বৃদ্ধের অভিযোগ, অক্ষয় সর্বসাধারণের একটি শৌচালয় তৈরি করে দিয়েছিলেন। কিন্তু এখন সেই শৌচালের অবস্থা বেশ খারাপ। বৃদ্ধ তিন-চার বছর ধরে তার দেখাশোনা করছেন এবং তিনি চান অক্ষয় তাঁকে এবিষয়ে সাহায্য করুন। শৌচালয়ের একটি বাক্স আছে যা লোহার বলে বারবার জং ধরে যায়। অক্ষয়ের কাছে একটি বাক্স চান বৃদ্ধ। তা দিয়েই নাকি কাজ হয়ে যাবে।
View this post on Instagram
অক্ষয় এবিষয় নিয়ে বৃহত্তর মুম্বই মহানগর পালিকার (বিএমসি) কতৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। বৃদ্ধ চেয়েছিলেন বাক্সটি যেন অক্ষয়ই দিয়ে দেন তাঁকে। তবে অভিনেতা তাঁকে জানান, বিষয়টির দেখাশোনা বিএমসিরই করার কথা। যা করার নগর পালিকাই করবে। এই কথোপকথনের পর সাংবাদিকদের অনুরোধের ভোটের কালি লাগা আঙুলটি দেখান অক্ষয়। তার পর নিজের গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান তিনি।
সর্বশেষ খবর
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর