Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Akshay Kumar

পরনে লাল ঘাগড়া, নাচের তালে নোরাকে চ্যালেঞ্জ অক্ষয় কুমারের! দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই নাচের ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৩, ১৬:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৩, ১৬:৫০

options
link
পরনে লাল ঘাগড়া, নাচের তালে নোরাকে চ্যালেঞ্জ অক্ষয় কুমারের! দেখুন ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোরাকে নাচে মাত দিতে পারেন বলিউডে এই মুহূর্তে হয়তো কেউ নেই। নোরার শরীরী মোচড় এমনই। সঙ্গীতের তালে নোরার শরীর এমন ঢেউ ওঠে, যা ডুব দিতে চায় বলিউডের নামজাদা নায়করা। কিন্তু এই প্রথম হয়তো নাচের তালে নোরাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বসলেন বলিউডের খিলাড়ি কুমার তথা অক্ষয়!

কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। নোরা, মৌনি রায়, সোনম বাজওয়া, দিশা পাটানিকে নিয়ে আপাতত মার্কিন মুলুকে বিশেষ কনসার্টে ব্যস্ত অক্ষয় কুমার। সম্প্রতি আটলান্টার অনুষ্ঠানেই এমন কাণ্ড ঘটিয়েছেন অক্ষয়। খিলাড়ি কুমারের নাচ দেখে হতবাক খোদ নোরাও। ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে এই নাচের ভিডিও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ব্রেকআপ হলে ছেলেরা রাখেন দাড়ি, মেয়েরা কী করেন? জবাব দিলেন রণবীর কাপুর]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত, অভিনয় জীবনের প্রথম দিকে একের পর এক প্রায় ১৪-১৫টি ছবি সফল না হওয়ায় কার্যত ভেঙে পড়েছিলেন অভিনেতা। তাই বেশ কয়েকজন বন্ধুবান্ধবদের বুদ্ধিতে কানাডায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তৈরি করে ফেলেন পাসপোর্টও। সেখানে নিয়মিত যাতায়াতও রয়েছে তাঁর। তবে তিনি ভারতেও যে কাজ করেন না, তা নয়। এমনকী ভারতে করও দেন। এবার দেখার ভারতীয় পাসপোর্ট পাওয়ার পর ‘কানাডা কুমার’ তকমা ঘোচে কিনা।

[আরও পড়ুন: স্তনের উপর জড়ানো সোনালি সাপ! নতুন পোশাকে ফের চমক উরফির, দেখুন ভিডিও ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.