Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Alia Bhatt

সাংবাদিকের জুতো, হাতে নিলেন আলিয়া! নায়িকার কাণ্ড দেখে হতবাক নেটপাড়া

হঠাৎ এমন কেন করলেন আলিয়া?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৩, ০৯:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৩, ০৯:৪৭

options
link
সাংবাদিকের জুতো, হাতে নিলেন আলিয়া! নায়িকার কাণ্ড দেখে হতবাক নেটপাড়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন রণবীর কাপুর (Ranbir Kapoor), ঠিক তেমনই তাঁর ঘরনি আলিয়া ভাট (Alia Bhatt)। পাপারাৎজিদের সঙ্গে কখনই খারাপ ব্যবহার করতে দেখা যায় না রণলিয়াকে। যখনই ছবি তোলার জন্য পাপারাৎজিরা এই জুটি কাছে হাজির হন, যে অবস্থাতেই থাকুন না কেন, আলিয়া ও রণবীর কিন্তু ক্য়ামেরার সামনে হাসিখুশি পোজ দিতে থাকেন। তবে এবার আলিয়া যা করলেন, তা দেখে হতবাক সবাই।

গপ্পোটা হল, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, এক পাপারাৎজির জুতো খুলে যাওয়ার পর, সেই জুতো নিজে হাতে চিত্র সাংবাদিকের হাতে তুলে দিলেন আলিয়া। আলিয়ার এমন কাণ্ড দেখে তো হতবাক নেটিজেনরা। এই ভিডিওতে দেখা গিয়েছে, আলিয়ার সঙ্গে ছিলেন মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাট।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

[আরও পড়ুন: ‘জওয়ান’-এর পয়লা ঝলকে নারী বাহিনীর হুংকার! ‘খুব খুশি গৌরী’, ফাঁস করলেন শাহরুখ]

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে বিমানবন্দরে ছবি শিকারিদের খপ্পরে পড়েছিলেন রণবীর। দু’একটা ছবি উঠতেই পাপারাৎজিদের সোজাল ধমক দিলেন রণবীর। পরে অবশ্য কাছে গিয়ে অনুরোধ করলেন, প্লিজ ছবি তুলবেন না। এরকম অনুরোধের কারণও জানিয়েছেন রণবীর। পাপারাৎজিদের তিনি জানিয়েছেন, ”মা জানে না আমি তাঁর বার্থডে সেলিব্রেট করতে ইটালি যাচ্ছি। তাই সারপ্রাইজ দেওয়ার জন্য প্লিজ ছবি তুলে কাউকে শেয়ার করবেন না।” আর এটা বলেই পাপারাৎজিদের আদর করেই ‘ধমক’ দিলেন ঋষিপুত্র। অন্তত তেমনটাই মত বলিউডের ছবি শিকারিদের।

[আরও পড়ুন: ‘আমি ভিলেন হলে…’, নতুন পোস্টারে বলিউড হিরোদের হুঁশিয়ারি বন্দুকবাজ ‘জওয়ান’ শাহরুখের!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.