Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Alia Bhatt

RRR-এর পর ফের রাজামৌলির ছবিতে আলিয়া! কোন দক্ষিণী তারকার বিপরীতে নায়িকা?

জঙ্গল সাফারির উপর ভিত্তি করে নাকি আলিয়ার নতুন ছবির গল্প সাজানো হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২২, ১৭:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২২, ১৭:৫৬

options
link
RRR-এর পর ফের রাজামৌলির ছবিতে আলিয়া! কোন দক্ষিণী তারকার বিপরীতে নায়িকা? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিস্ক নিয়েছিলেন। তার ফল হাতেনাতে পাচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt)। একশো কোটির বেশি ব্যবসা করেছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)। এই সাফল্যের ক্রেডিট অনেকে আলিয়াকেই দিচ্ছেন। নায়িকার যেন বৃহস্পতির দশা চলছে, এমনটাই বলছেন অনুরাগীরা। এবার শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। সূত্রের খবর সত্যি হলে, ফের একবার এস এস রাজামৌলির পরিচালনায় অভিনয় করতে চলেছেন আলিয়া। এবার দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর (Mahesh Babu) বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রীকে।

Alia Mahesh

Advertisement

 

রাজামৌলির (SS Rajamouli) পরিচালনায় ইতিমধ্যেই বিগ বাজেট ‘RRR’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া। তবে সে ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জুনিয়র এনটিআর এবং রামচরণ। আলিয়া সেখানে মূলত এক্সটেন্ডেড ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। অর্থাৎ স্বল্পক্ষণের জন্যই তাঁকে সীতা নামের চরিত্রে দেখা যাবে। একই ধরনের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন।

[আরও পড়ুন: নায়িকা নাকি গায়িকা! স্টেজ শো’য়ে ‘পুষ্পা’র গান গেয়ে ভাইরাল অভিনেত্রী রুকমা]

তবে এবার নাকি আলিয়াকে মুখ্য চরিত্রেই ভেবেছেন পরিচালক এস এস রাজামৌলি। শোনা যাচ্ছে, ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এবং তাঁর বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ মিলে সিনেমার চিত্রনাট্য লিখছেন। জঙ্গল সাফারির উপর ভিত্তি করে গল্পটি সাজানো হচ্ছে। আলিয়ার বিপরীতে অভিনয় করতে পারেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। এই প্রথমবার একসঙ্গে অভিনয় করতে পারেন দুই তারকা। আর তা হলে দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে এই জুটি। 

Alia Rajamouli

শোনা এও যাচ্ছে, জুনিয়র এনটিআরের সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন আলিয়া। ছবিটি পরিচালনা করতে পারেন কোর্টালা শিব। তেলগু সিনেমার জগতে পরিচালক হিসেবে শিবের বেশ সুনাম আছে। তাঁর পরিচালনায় অভিনয় করার জন্য নাকি অনেক তারকাই মুখিয়ে থাকেন। জুনিয়ার এনটিআরের বিপরীতে আলিয়াকে নায়িকা হিসেবে নেওয়ার কথা ভাবছেন জনপ্রিয় পরিচালক। 

Alia Bhatt

[আরও পড়ুন: ‘মহারাজা তোমারে সেলাম’, প্রেমিকা সাবার গলায় গুপি-বাঘার গান শুনে আপ্লুত হৃতিক]  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.