সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ঘাড়ে রীতিমতো নিঃশ্বাস ফেলছে দক্ষিণী ছবি। তার প্রমাণ ‘বাহুবলী’, ‘কেজিএফ ২’, ‘পুষ্পা’ আর সদ্য মুক্তি পাওয়া ‘আর আর আর’ ছবি। এই ছবিগুলো মুক্তি পেতেই বক্স অফিসকে কাবু করে ফেলেছেন দক্ষিণী ছবি। আর তাই তো অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’, রণবীর সিংয়ের ‘৮৩’ ছবি ব্যবসা করতে পারেনি দক্ষিণী হিরোদের দাপটে। তাই এখন বলিউডের পরিচালক থেকে প্রযোজক সবার চোখ দক্ষিণের দিকে।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সঞ্জয়লীলা বনশালির নতুন ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন। শুধু তাই নয়, যে ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল বনশালির সবচেয়ে প্রিয় অভিনেতা রণবীর সিং। সেই ছবিতেই নাকি রণবীরকে সরিয়ে আল্লু অর্জুনকে কাস্ট করছেন বনশালি।
[আরও পড়ুন: খোলামেলা পোশাক পরায় পর্ন ছবির অফার পেলেন উরফি যাদব! কী প্রতিক্রিয়া মডেলের]
এই খবর রটে যায় আল্লু অর্জুনের মুম্বইতে পা রাখার পর থেকেই। মুম্বইতে এসে বেশ কয়েকবার বনশালির সঙ্গে দেখাও করেছেন আল্লু অর্জুন। আর তারপর থেকেই বলিউডের গুঞ্জনে ঢুকে পড়েছে আল্লু অর্জুনের বলিউডে ছবিতে অভিনয় করার খবর।
অন্যদিকে, ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার নতুন ছবি ‘অ্যানিমেল’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর (Ranbir Kapoor)। তাঁর সঙ্গেই দেখা যাবে রশ্মিকাকে। শনিবার একথা জানান চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ। ২০২৩ সালের ১১ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা। রণবীর-রশ্মিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর এবং ববি দেওলকে।
[আরও পড়ুন: জালিয়াতির শিকার রাজকুমার রাও, অভিনেতার প্যান কার্ড ব্যবহার করে ঋণ নিল প্রতারক!]
সর্বশেষ খবর
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!