সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্জুন কাপুর, মালাইকা অরোরার সম্পর্ক ভাঙার খবরে সরগরম বি-টাউন। দুই তরফেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছেন। কেউ শান্তি খুঁজছেন তো কেউ বা আবার আবর্জনা কটাক্ষে নেটপাড়ায় শোরগোল ফেলছেন! সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে এবার শত্তুরের মুখে ছাই দিয়ে রবিবাসরীয় ‘লাঞ্চ ডেটে’ দেখা গেল অর্জুন-মালাইকাকে।
প্রসঙ্গত, বলিউডে সম্পর্কের ভাঙা-গড়ার গুঞ্জন নতুন নয়! সম্প্রতি অর্জুন-মালাইকার (Arjun-Malaika) সম্পর্কে ভাঙনের কথা শোনা গিয়েছিল। তৃতীয়জন হিসেবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা নবাগতা অভিনেতা কুশা কপিলার নামও রটেছিল। আর দিন দুয়েক ধরে তারকাজুটির বিচ্ছেদের খবরে যখন সরগরম নেটপাড়া, ঠিক তখনই জল্পনায় জল ঢেলে একসঙ্গে লেন্সবন্দি হলেন পাপ্পারাৎজিদের ক্যামেরায়।
রবিবার দুপুরে মুম্বইয়ের এক রেস্তরাঁ থেকে হাত ধরে বেরতে দেখা যায় জুটিকে। মালাইকার পরনে সাদা হাইওয়েস্ট কোঅর্ড সেট। আর অর্জুন চিরাচরিতভাবে ধরা দিলেন প্রিয় কালো পোশাকে। জুটির সেই ছবি ভাইরাল হতেও সময় নিল না। অবশেষে উদ্বিগ্ন অনুরাগীদের সান্ত্বনা।
[আরও পড়ুন: পাকিস্তান ভিলেন! ‘গদর ২’ নিয়ে প্রতিবেশী দেশের হুমকি, পালটা মোক্ষম জবাব সানি দেওলের]
View this post on Instagram
প্রসঙ্গত, আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর থেকেই অর্জুন ও মালাইকার প্রেমের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। অসমবয়সি প্রেম নিয়ে বিস্তর চর্চাও হয়েছে। তাতে দুই তারকা কখনও কান দেননি। শোনা যায়, গত বছর বান্দ্রায় মালাইকার বাড়ির পাশে ২০ কোটির একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অর্জুন। চলতিবছরে তাঁদের বিয়ের পিঁড়িতে বসার কথাও শোনা গিয়েছে।
[আরও পড়ুন: হেলিকপ্টারে চড়ে যোগীরাজ্যে পৌঁছলেন অক্ষয় কুমার, আচমকাই কেন উত্তরপ্রদেশে ‘খিলাড়ি’?]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক